বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাবির এমপিএ অ্যালামনাইয়ের সহ-সভাপতি হলেন জাকির হোসেন, এফসিএস ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ জাপান-তুরস্কসহ নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ বৈদ্যুতিক তার চুরির চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস শেখ হাসিনার পাসপোর্ট দেয়ার আইনগত কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ঢাকাসহ ৩ জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন - ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক
advertisement
তথ্য-প্রযুক্তি

অপরিচিত নম্বর থেকে আসছে কল? নতুন ফিচারে থাকছে না সেই সুযোগ

অনলাইন ডেস্ক : অ্যাপল আইফোন এবং অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের বিটা আপডেটের মাধ্যমে হোয়াটসঅ্যাপ দেখায় তারা নতুন কোন বৈশিষ্ট আনতে চলেছে। অ্যান্ড্রয়েড ফোনের জন্য তার সর্বশেষ বিটা আপডেটে, মেটা-মালিকানাধীন মেসেজিং প্ল্যাটফর্মটি ‘সাইলেন্স আননোন কলার’ নামে একটি নতুন বৈশিষ্ট্য সম্পর্কে ইঙ্গিত দিয়েছে। নাম্র মাধ্যমে জানা গিছে বৈশিষ্ট্যটি ব্যবহারকারীদের অজানা নম্বর থেকে কল সাইলেন্স করার অনুমতি দেবে।

WABetaInfo-এর একটি প্রতিবেদন অনুসারে, নতুন বৈশিষ্ট্যটি বর্তমানে Android এর জন্য WhatsApp বিটাতে তৈরি করা হচ্ছে। প্রতিবেদনে আরও জানানো হয়েছে যে বৈশিষ্ট্যটি শুধুমাত্র কলগুলোকে সাইলেন্ট করবে এবং সেগুলো এরপরেও কল তালিকা এবং নটিফিকেশনে দেখা যাবে।

এই বৈশিষ্ট্যটিতে বিভিন্ন সুবিধা অন্তর্ভুক্ত থাবে। যেমন বাধা কমানো এবং সম্ভাব্য স্প্যাম কল এড়ানো। ব্যবহারকারীরা অ্যাপ সেটিংসে এই টগলটি খুঁজে পাবেন এবং একবার এই বৈশিষ্ট চালু করলে, অজানা নম্বর থেকে কলগুলি নীরব হয়ে যাবে, তবে সেগুলি এরপরেও কল তালিকা এবং নটিফিকেশনে থাকবে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

ইতিমধ্যে, হোয়াটসঅ্যাপ ট্যাবলেটগুলোর জন্য একটি নতুন ‘স্প্লিট ভিউ’ বৈশিষ্ট্য চালু করছে, যা ব্যবহারকারীদের অ্যান্ড্রয়েড বিটাতে একই সময়ে অ্যাপ্লিকেশনটির দুটি ভিন্ন বিভাগ পাশাপাশি দেখতে এবং ব্যবহার করতে দেবে।

সাধারণত, যখন ব্যবহারকারীরা অ্যাপ্লিকেশনটির ট্যাবলেট সংস্করণে একটি চ্যাট খোলে তখন চ্যাট ভিউটি পুরো স্ক্রিনটি জুড়ে দেখা যায় এবং তারপরে ব্যবহারকারীরা যদি একটি ভিন্ন কথোপকথন খুলতে চান তবে তাদের আবার চ্যাট তালিকায় ফিরে যেতে হবে। নতুন বৈশিষ্ট্যের সঙ্গে, চ্যাট খোলার সময় চ্যাট তালিকা সর্বদা দৃশ্যমান থাকবে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ