বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাবির এমপিএ অ্যালামনাইয়ের সহ-সভাপতি হলেন জাকির হোসেন, এফসিএস ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ জাপান-তুরস্কসহ নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ বৈদ্যুতিক তার চুরির চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস শেখ হাসিনার পাসপোর্ট দেয়ার আইনগত কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ঢাকাসহ ৩ জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন - ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক
advertisement
তথ্য-প্রযুক্তি

ফের কর্মী ছাঁটায়েই পথে মেটা

অনলাইন ডেস্ক : কিছুদিন আগেই প্রায় এগারো হাজার কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করেছিল মেটা। ফের সেই দিকেই হাঁটছে জুকারবার্গের সংস্থা। আবারও বড় অঙ্কের কর্মী ছাঁটাই করতে পারে মেটা (Facebook Layoffs)। ফেসবুক, ইন্সটাগ্রাম, হোয়াটসঅ্যাপের মাদার কোম্পানি এবার ছাঁটাই করবে আরও কর্মচারী। বিশ্বে জুড়ে আর্থিক মন্দার জেরে ছাঁটাইয়ের পথে হেঁটেছে বহু কোম্পানি, এবার সেই পথকেই অনুসরণ মেটার (Meta)।

আগের ছাঁটাইয়ের তিন মাস পূরণ হতে না হতেই ফের একবার কর্মী বাতিলের সিদ্ধান্ত এই সংস্থার। আর্থিক লাভের টার্গেট পূরণ করতেই সংস্থা এই পথ বেছে নিয়েছে বলে খবর। তবে এই কর্মী ছাঁটাইয়ের বিষয়ে মেটার মুখপাত্র কোনও মন্তব্য করেননি। ব্লুমবার্গ নিউজ অনুযাযী, দ্বিতীয় রাউন্ড ছাঁটাই হলে তাদের আর্থিক লক্ষ্য পূরণ করতে করা যেতে পারে। রিপোর্টে বলা হয়েছে যে মেটা আগে বিজ্ঞাপন থেকে প্রচুর অর্থ উপার্জন করত কিন্তু এখন “মেটাভার্স”-এর দিকে নজর দিতে চায়।

মোট কথা, কোম্পানিকে টাকা বাঁচাতে হবে তাই তারা চাকরি ছাঁটাইয়ের পরিকল্পনা করছে। কোম্পানির পক্ষ থেকে কাজের পারফম্যান্সের ভিত্তিতে ছাঁটাই করা শুরু হবে।চাকরি ছাঁটাইয়ের এই পরিকল্পনা সম্পর্কে বিশেষজ্ঞদের মত, আর্থিক লক্ষ্য পূরণের জন্যই এটা করা হচ্ছে। ডিরেক্টরস ও ভাইস প্রেসিডেন্টদের বলা হয়েছে একটি তালিকা তৈরি করতে। যদিও এ নিয়ে প্রকাশ্যে কিছু জানায়নি সংস্থা।

শোনা যাচ্ছে, আগামী সপ্তাহের মধ্যে ছাঁটাই পর্ব শেষ হতে পারে। প্রধান নির্বাহী কর্মকর্তারা মার্ক জাকারবার্গ তৃতীয় সন্তানের জন্য প্যারেন্টাল ছুটিতে যাওয়ার আগেই বিষয়টি সারতে চাইছেন। সূত্রের খবর, ফেসবুক কর্তা ছুটিতে যাওয়ার আগেই ছাঁটাইয়ের তালিকা চৃড়ান্ত করা হচ্ছে।

আরও পড়ুন:

চাকরি হারালেন জুমের প্রেসিডেন্ট গ্রেগ টম্ব

বিভিন্ন দেশে টিকটক নিষিদ্ধের পেছনে কারণ কি?

বাজারে হাজারো টিভি-কোনটা কিনবেন?

▐ সর্বশেষ পাওয়া সংবাদ