শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শিরোনাম
শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, নদীরকূলে এলাকাবাসীর মানববন্ধন শেখ হাসিনার দেশে ফিরার ঘোষণা ‘রাজনৈতিক স্ট্যান্ডবাজি’ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী শেয়ার কেলেঙ্কারি - সাকিবসহ ১৫ জনের মামলার তদন্ত শেষ পর্যায়ে, দ্রুত চার্জশিট শান্তা পিনাকলে প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত দুই-তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
advertisement
তথ্য-প্রযুক্তি

মোবাইল ফোনের ক্যামেরা পরিষ্কার করবেন যেভাবে

অনলাইন ডেস্ক : দীর্ঘদিন ধরে মোবাইল ব্যবহার করতে করতে অনেক সময়েই মোবাইল ক্যামেরার লেন্সে ধুলো জমে যায়। স্ক্র্যাচও পড়ে। ফলে স্পষ্ট ছবি তোলা সম্ভব হয় না। এই সমস্যার সমাধান আপনি ঘরে বসেই করতে পারেন।

আসুন জেনে নিই সহজ পদ্ধতিগুলো:

১. আঙুলে সামান্য টুথপেস্ট নিয়ে ক্যামেরার লেন্সে লাগিয়ে দিন। তারপর এক টুকরো পরিষ্কার কাপড়ের টুকরো দিয়ে ক্লকওয়াইজ ঘুরিয়ে কয়েক বার মুছে নিন। এরপর আঙুলে এক ফোঁটা পানি লাগিয়ে লেন্সের উপর ঘষে দিন। ব্যস, দেখবেন লেন্স একেবারে সাফ হয়ে গেছে।

২. একটি নতুন পেন্সিল ইরেজার নিয়ে মোবাইলের ক্যামেরার লেন্সে আলতো করে কয়েক বার বুলিয়ে দিন। খেয়াল রাখবেন, ইরেজারটিকে একটি নির্দিষ্ট দিকেই (ঘড়ির কাঁটার দিকে অথবা বিপরীতে) বোলাবেন। তা হলেই একেবারে পরিষ্কার হয়ে যাবে লেন্স।

৩. আঙুলের ডগায় সামান্য ভেসলিন নিয়ে ক্যামেরার লেন্সে লাগান। তারপর মাইক্রোফাইবার ক্লথ দিয়ে কয়েকবার ঘষে নিলেই একেবারে নতুনের মতো হয়ে যাবে লেন্সটি।

৪. বাজারে স্ক্র্যাচ রিমুভার কিনতে পাওয়া যায়। যে কোনও একটি নির্ভরযোগ্য ব্র্যান্ডের স্ক্র্যাচ রিমুভার নিয়ে তাতে তুলো ভিজিয়ে আলতো করে বুলিয়ে নিন ক্যামেরার লেন্সে। একেবারে সাফ হয়ে যাবে লেন্সটি।

সর্বশেষ পাওয়া সংবাদ