শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শিরোনাম
শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, নদীরকূলে এলাকাবাসীর মানববন্ধন শেখ হাসিনার দেশে ফিরার ঘোষণা ‘রাজনৈতিক স্ট্যান্ডবাজি’ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী শেয়ার কেলেঙ্কারি - সাকিবসহ ১৫ জনের মামলার তদন্ত শেষ পর্যায়ে, দ্রুত চার্জশিট শান্তা পিনাকলে প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত দুই-তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
advertisement
তথ্য-প্রযুক্তি

স্পেসএক্স-নাসা শেষ মুহূর্তে মহাকাশ স্টেশনে ক্রু পাঠানো স্থগিত করেছে

আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ক্রুবাহী রকেট পাঠানো স্থগিত করেছে স্পেসএক্স ও নাসা। একটি ত্রুটি শনাক্ত হওয়ায় একদম শেষ মুহূর্তে রকেটটি উৎক্ষেপণ বন্ধ করা হয়। খবর সিএনএনের।

প্রতিবেদনে বলা হয়, রকেটটি উৎক্ষেপণ করতে যখন মাত্র ২ মিনিটের মতো বাকি তখন টিইএ-টিইবি ইগনিশন তরল সম্পর্কিত একটি সমস্যা ধরা পরে।

সোমবারের ওয়েবকাস্টের মন্তব্যে স্পেসএক্স সিস্টেম প্রকৌশলী কেট টিস বলেছেন, ব্যাপক সতর্কতার অংশ হিসেবেই উৎক্ষেপণ কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

স্পেসএক্স ও নাসার যৌথ পদক্ষেপে মোট চারজন ক্রুর আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাওয়ার কথা ছিল। কিন্তু কয়েক ঘণ্টা অপেক্ষার পর তাদের রকেটটি থেকে নামিয়ে আনা হয়। পরবর্তী পদক্ষেপ পর্যন্ত তারা কেনিডি স্পেস সেন্টারেই অবস্থান করবেন।

অন্যদিকে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, দ্বিতীয়বারের চেষ্টার জন্য মঙ্গলবারকে নির্ধারণ করা হয়েছিল, যা প্রথম প্রচেষ্টার ঠিক ২৪ ঘণ্টা পরে।

তবে প্রথম চেষ্টাটি ব্যর্থ হওয়ার পর নাসা অথবা স্পেসএক্স কেউ বলতে পারছে না কখন ফের এটি উৎক্ষেপণের চেষ্টা করা হবে। কিন্তু শেষ মুহূর্তে রকেট উৎক্ষেপণের কার্যক্রম বন্ধ করা তাদের জন্য একটি সাধারণ ঘটনা।

সর্বশেষ পাওয়া সংবাদ