বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাবির এমপিএ অ্যালামনাইয়ের সহ-সভাপতি হলেন জাকির হোসেন, এফসিএস ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ জাপান-তুরস্কসহ নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ বৈদ্যুতিক তার চুরির চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস শেখ হাসিনার পাসপোর্ট দেয়ার আইনগত কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ঢাকাসহ ৩ জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন - ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক
advertisement
তথ্য-প্রযুক্তি

মহাবিশ্বের দূরবর্তী স্থানে ৬ গ্যালাক্সির সন্ধান

তথ্য-প্রযুক্তি ডেস্ক : মহাবিশ্ব সৃষ্টির প্রথম দিকের ঘটনা জানতে ও বিভিন্ন ধরনের ছবি দেখতে জ্যোতির্বিজ্ঞানীরা ব্যবহার করছে জেমস ওয়েব টেলিস্কোপ। এই যন্ত্র ব্যবহার করেই দূরবর্তী মহাবিশ্বের অবিশ্বাস্য কিছু বিষয়ের সন্ধান পাওয়া গেছে। খবর সিএনএনের।

মহাবিশ্ব পর্যবেক্ষকরা জানিয়েছেন, সন্ধান পাওয়া এই গ্যালাক্সিগুলো অনেক বড়। এগুলো বিগ ব্যাংয়ের ৫০০ থেকে ৭০০ মিলিয়ন বছর পরের। সম্প্রতি ন্যাচারাল জার্নালে এ সম্পর্কিত প্রতিবেদন প্রকাশিত হয়েছে। বলা হচ্ছে, এই সন্ধানের ফলে গ্যালাক্সি সম্পর্কে যে বিদ্যমান তত্ত্ব রয়েছে তা সম্পূর্ণভাবে পাল্টে যাবে।

পেন স্টেট ইউনিভার্সিটির জ্যোতির্বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ও সহ-লেখক জোয়েল লেজা বলেছেন, এই বস্তুগুলো যে কারও প্রত্যাশার চেয়ে অনেক বেশি বড়।

তিনি বলেন, আমরা প্রত্যাশা করেছিলাম খুব ছোট, কম বয়সী গ্যালাক্সি পাওয়া যাবে। কিন্তু আবিস্কৃত গ্যালাক্সিগুলো আমাদের কাছের গ্যালোক্সির মতোই পরিণত।

ইনফ্রারেড লাইট ব্যবহার করে মহাবিশ্ব পর্যবেক্ষণ করে টেলিস্কোপ, যা মানুষের চোখে অদৃশ্য, এবং প্রাচীন নক্ষত্র ও ছায়াপথ থেকে ক্ষীণ আলো শনাক্ত করতে সক্ষম। এই প্রযুক্তি ব্যবহার করে ১৩ দশমিক ৫ বিলিয়ন বছর আগের সময়ও দেখতে পারে টেলিস্কোপ। মহাবিশ্বের বয়স ১৩ দশমিক সাত বিলিয়ন বছর বলে নির্ধারণ করেছে বিজ্ঞানীরা।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ