বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাবির এমপিএ অ্যালামনাইয়ের সহ-সভাপতি হলেন জাকির হোসেন, এফসিএস ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ জাপান-তুরস্কসহ নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ বৈদ্যুতিক তার চুরির চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস শেখ হাসিনার পাসপোর্ট দেয়ার আইনগত কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ঢাকাসহ ৩ জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন - ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক
advertisement
তথ্য-প্রযুক্তি

মহাকাশে আটকে আছেন ৩ মহাকাশচারী

অনলাইন ডেস্ক : অভিযান শেষ হলেও যান্ত্রিক ত্রুটির কারণে এখনও মহাকাশে আটকে আছেন দুইজন রুশ এবং একজন মার্কিন মহাকাশচারী।

হিন্দুস্তান টাইমসের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাশিয়ার মহাকাশ গবেষণা কেন্দ্রের তরফ থেকে একটি প্রেস বিবৃতিতে জানান হয়, এবছর সেপ্টেম্বরে এই তিনজন নভোচারী পৃথিবীর বুকে ফিরতে চলেছেন।

আটকে পড়া এই তিন জন নভোচারীদের মধ্যে রয়েছেন রাশিয়ার সার্জে প্রকোপইয়েভ, দিমিত্রি পেটেলিন এবং যুক্তরাষ্ট্রের নাসা মহাকাশ গবেষণা কেন্দ্রের ফ্রাঙ্ক রুবিও ফ্লিউ। যাদের চলতি বছর মার্চে পৃথিবীতে ফিরে আসার কথা ছিল।

তারা সোউজ এমএস-২২ ক্যাপসুলে চেপে গত বছর সেপ্টেম্বরে উপগ্রহ স্থাপন করতে যান। কিন্তু অভিযান শেষ করে ফেরার আগে ডিসেম্বরে মহাশূন্যের একটি ছোট পাথরের আঘাতে ক্যাপসুলের কুল্যান্ট অংশটি ফেটে গিয়ে লিক করতে থাকে।

রাশিয়ার মহাকাশ গবেষণাকারী সংস্থা রসকসমস তাদের একটি বিবৃতিতে জানায়, সাধারণত আন্তর্জাতিক মহাকাশ অভিযান ছয় মাসের বেশি হয় না। তবে এক্ষেত্রে সব মিলিয়ে এক বছর সময় লেগে গেল।

তারা আরও জানায়, এতদিন মহাকাশে থাকার জন্য বিশেষ বিপদে পড়তে হয়নি তিন যাত্রীকে। কারণ যথেষ্ট পরিমাণে খাবার মজুত আছে ওই মহাকাশযানে। এছাড়া, স্বাস্থ্য নিয়েও কোনরকম সমস্যায় ভুগতে হয়নি তাদের।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ