শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শিরোনাম
শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, নদীরকূলে এলাকাবাসীর মানববন্ধন শেখ হাসিনার দেশে ফিরার ঘোষণা ‘রাজনৈতিক স্ট্যান্ডবাজি’ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী শেয়ার কেলেঙ্কারি - সাকিবসহ ১৫ জনের মামলার তদন্ত শেষ পর্যায়ে, দ্রুত চার্জশিট শান্তা পিনাকলে প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত দুই-তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
advertisement
তথ্য-প্রযুক্তি

ফেসবুকের ‘ব্লু ব্যাজ’ কেনা যাবে টাকা দিয়ে

আন্তর্জাতিক ডেস্ক : ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা এখন থেকে টাকার বিনিময়ে নিজেদের অ্যাকাউন্ট ভেরিফায়েড করতে পারবে অর্থাৎ ব্লু ব্যাজ পাবে। ফেসবুকের প্যারেন্ট কোম্পানি মেটা এই ঘোষণা দিয়েছে। খবর বিবিসির।

মেটার এই ব্লু ব্যাজের জন্য একজনকে মাসিক ১১.৯৯ ডলার বা এক হাজার ২৬২ টাকার বেশি খরচ হবে। অন্যদিকে আইফোন ব্যবহারকারীদের জন্য লাগবে ১৪.৯৯ ডলার বা এক হাজার ৫৭৮ টাকা।

জানা গেছে, প্রাথমিকভাবে এই সেবা অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে চালু করা হবে।

মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জুকারবার্গ জানিয়েছেন, এই পদক্ষেপ সোশ্যাল মিডিয়া অ্যাপের নিরাপত্তা ও সত্যতা উন্নত করবে।

এর আগে ২০২২ সালের নভেম্বরে অর্থের বিনিময়ে ব্লু ব্যাজের সেবা পাওয়ার ঘোষণা দেন টুইটারের নতুন মালিক ইলন মাস্ক। এখন মার্ক জুকারবার্গও একই পথে হাঁটলেন।

মেটার প্রদত্ত সাবস্ক্রিপশন সেবা এখনো ব্যবসার জন্য নয়, তবে যে কোনো ব্যক্তি অর্থ পরিশোধ করে এই সুবিধা নিতে পারবে।

কোম্পানিটি আরও জানিয়েছে, এই পদক্ষেপ আগের ভেরিফায়েড অ্যাকাউন্টগুলোকে প্রভাবিত করবে না। তবে এতে ব্লু ব্যাজ আরও বেশি দৃশ্যমান হতে পারে।

সর্বশেষ পাওয়া সংবাদ