বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাবির এমপিএ অ্যালামনাইয়ের সহ-সভাপতি হলেন জাকির হোসেন, এফসিএস ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ জাপান-তুরস্কসহ নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ বৈদ্যুতিক তার চুরির চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস শেখ হাসিনার পাসপোর্ট দেয়ার আইনগত কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ঢাকাসহ ৩ জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন - ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক
advertisement
তথ্য-প্রযুক্তি

বিশ্ববাজারে অপোর নতুন ফ্ল্যাগশিপ ফোল্ডেবল স্মার্টফোন ফাইন্ড এন২ ফ্লিপ

নিজস্ব প্রতিবেদক : গ্লোবাল স্মার্ট প্রযুক্তি কোম্পানি অপো আজ (১৫ ফেব্রুয়ারী) বৈশ্বিকবাজারে নিয়ে এসেছে নতুন ফ্ল্যাগশিপ ফোল্ডেবল স্মার্টফোন অপো ফাইন্ড এন২ ফ্লিপ। এ ডিভাইসটি উয়েফা চ্যাম্পিয়নস লিগের অফিসিয়াল স্মার্টফোন। উল্লেখ্য, অপো উয়েফা চ্যাম্পিয়নস লিগের অফিসিয়াল গ্লোবাল পার্টনার।( ১৫ ফেব্রুয়ারী ২০২৩)

অপো’র গ্লোবাল মার্কেটিং ডিভিশনের প্রেসিডেন্ট উইলিয়াম লিউ বলেন, “আমরা বিশ্ব বাজারে আমাদের নতুন স্মার্টফোন ফাইন্ড এন২ ফ্লিপ নিয়ে আসতে পেরে আনন্দিত। উয়েফা চ্যাম্পিয়নস লিগের অফিসিয়াল স্মার্টফোন অপো ফাইন্ড এন২ ফ্লিপ ফুটবল প্রেমীদের জন্য উপযুক্ত ডিভাইস, কারণ এই ফোন দিয়ে তারা তাদের প্রিয় ফুটবল ম্যাচ উপভোগ এবং ম্যাচের বিভিন্ন মুহূর্তের প্রাণবন্ত ছবি তুলতে পারবেন।”

অংশীদারিত্বের অংশ হিসেবে উয়েফা চ্যাম্পিয়নস লিগের অফিসিয়াল ফটোগ্রাফাররা এই ফোন ব্যবহার করে ম্যাচ চলাকালীন সাইডলাইনের খুব কাছ থেকে অনুপ্রেরণামূলক ও উত্তেজনাপূর্ণ মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দী করবেন। সেরা ছবিগুলো উয়েফা চ্যাম্পিয়নস লিগের ওয়েবসাইটে অপো গ্যালারিতে এবং অপো উয়েফা চ্যাম্পিয়নস লিগের ল্যান্ডিং পেজে শেয়ার করা হবে।

ফাইন্ড এন২ চ্যাম্পিয়ন ফ্লিপ ফোন। এজন্য, তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিতব্য উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে অপো’র বুথে এই ফোন প্রদর্শন করা হবে।

ফাইন্ড এন২ ফ্লিপ উন্মোচন উপলক্ষে ব্যবহারকারীদের জন্য থাকছে সারপ্রাইজ। যেসব গ্রাহকরা ফোনটি কিনবেন তারা অপো ও উয়েফা চ্যাম্পিয়নস লিগের পক্ষ থেকে পাবেন এক্সক্লুসিভ গিফট এবং র্যাফেল ড্র’তে অংশগ্রহণের মাধ্যমে ২০২২-২৩ সিজনের উয়েফা চ্যাম্পিয়নস লিগ ফাইনালের টিকিট জেতার সুযোগ পাবেন।

প্রথম চীনা ব্র্যান্ড হিসেবে উয়েফা চ্যাম্পিয়নস লিগের সাথে অংশীদারিত্ব করেছে অপো। এই অংশীদারিত্বের আওতায় অপো উদ্ভাবনী ডিভাইস ও প্রযুক্তির মাধ্যমে খেলাধুলার প্রতি ভক্তদের আরও আগ্রহী করে তুলতে এবং অনুপ্রেরণা জোগাতে উয়েফা কর্তৃপক্ষের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করবে। ২০২২-২৩ ও ২০২৩-২৪ সিজনে চ্যাম্পিয়নস লিগ চলাকালীন ফুটবল প্রেমীদের সকল ম্যাচ উপভোগ করতে এবং জাদুকরী মুহূর্তগুলো ক্যাপচার ও শেয়ার করতে অনুপ্রাণিত করবে।

অপো ফাইন্ড এন২ ফ্লিপ সম্পর্কে আরও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন https://www.oppo.com/en/smartphones/series-find-n/find-n2-flip/।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ