শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শিরোনাম
আরামকো ট্রেডিং সিঙ্গাপুর থেকে এলএনজি কিনবে সরকার চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গ্রিস উপকূলে দুই শতাধিক অবৈধ অভিবাসী উদ্ধার, বেশিরভাগই বাংলাদেশ ও সুদানের নাগরিক গলায় দড়ি প্যাঁচানো যুবদল নেতার মরদেহ ডোবায়, দুই চাচাতো ভাই পলাতক যশোর যৌনপল্লীতে নারীকে আটকে রেখে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় বাসচালকসহ নিহত ২, আহত ১০ মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না : ভারপ্রাপ্ত রাষ্ট্রপ শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, নদীরকূলে এলাকাবাসীর মানববন্ধন শেখ হাসিনার দেশে ফিরার ঘোষণা ‘রাজনৈতিক স্ট্যান্ডবাজি’
advertisement
তথ্য-প্রযুক্তি

দেশে ৬ মাসে সোয়া কোটি ফেসবুক ব্যবহারকারী কমেছে

অনলাইন ডেস্ক : বাংলাদেশে গত ৬ মাসে সোয়া কোটির বেশি ফেসবুক ব্যবহারকারী কমেছে বলে জানিয়েছে, পোল্যান্ডভিত্তিক প্ল্যাটফর্ম নেপোলিয়নক্যাট। ফেসবুক ছাড়াও টুইটার, ইনস্টাগ্রাম এবং লিংকডইনসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের ডেটা বিশ্লেষণ করে থাকে নেপোলিয়নক্যাট।

প্ল্যাটফর্মটি জানিয়েছে, ফেসবুকের পাশাপাশি গত ৬ মাসে মেটার অন্য দুটি প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম ও মেসেঞ্জারেও বাংলাদেশের ব্যবহারকারীর সংখ্যা কমেছে।

নেপোলিয়নক্যাট তথ্যমতে, বাংলাদেশে সবচেয়ে বেশি ফেসবুক ব্যবহারকারী ছিল গেল বছরের জুলাই মাসে। এই সংখ্যা ছিল প্রায় ৫ কোটি ৮৯ লাখ ৪৩ হাজার। কিন্তু চলতি বছরের জানুয়ারি মাসে বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা কমে দাঁড়ায় প্রায় ৪ কোটি ৬৫ লাখ ৪৮ হাজার। অর্থাৎ ১ কোটি ২৩ লাখ ৯৫ হাজার ফেসবুক ব্যবহারকারী কমেছে।

নেপোলিয়নক্যাটের তথ্য অনুযায়ী, বাংলাদেশে মোট জনসংখ্যার ২৬ দশমিক ৬ শতাংশ ফেসবুক ব্যবহার করে। যার মধ্যে পুরুষ ব্যবহারকারী প্রায় ৬৮ শতাংশ। বয়সের দিক থেকে ১৮ থেকে ২৪ বছর বয়সীরা সবচেয়ে বেশি (৪৪ শতাংশ) ফেসবুক ব্যবহার করে।

সম্প্রতি ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা জানিয়েছে, ফেসবুকে সক্রিয় ব্যবহারকারী দিক দিয়ে বাংলাদেশের অবস্থান তৃতীয়। ২০২২ সালের ডিসেম্বরে প্রতিদিন ফেসবুকে সবচেয়ে বেশি প্রবেশ করেছেন ভারত, ফিলিপাইন ও বাংলাদেশে মানুষ।

মেটার তথ্য বলছে, ২০২২ সালের ডিসেম্বরে দৈনিক গড়ে প্রায় ২০০ কোটি মানুষ ফেসবুকে একবার হলেও প্রবেশ করেছেন। যা ২০২১ সালের তুলনায় ৪ শতাংশ বেশি। ২০২১ সালের ডিসেম্বরে দৈনিক গড় ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ছিল ১৯৩ কোটি। মূলত ভারত, ফিলিপাইন ও বাংলাদেশের ব্যবহারকারীদের কারণেই তাদের গড় ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে।

এ বিষয়ে মেটা বলেছে, ২০২১ সালের ডিসেম্বরের তুলনায় ২০২২ সালের ডিসেম্বরে দৈনিক অ্যাক্টিভ ব্যবহারকারীর (ডিএইউ) সংখ্যা বৃদ্ধির সূত্র ছিলেন ভারত, ফিলিপাইন ও বাংলাদেশের ফেসবুক ব্যবহারকারীরা।

সর্বশেষ পাওয়া সংবাদ