শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শিরোনাম
আরামকো ট্রেডিং সিঙ্গাপুর থেকে এলএনজি কিনবে সরকার চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গ্রিস উপকূলে দুই শতাধিক অবৈধ অভিবাসী উদ্ধার, বেশিরভাগই বাংলাদেশ ও সুদানের নাগরিক গলায় দড়ি প্যাঁচানো যুবদল নেতার মরদেহ ডোবায়, দুই চাচাতো ভাই পলাতক যশোর যৌনপল্লীতে নারীকে আটকে রেখে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় বাসচালকসহ নিহত ২, আহত ১০ মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না : ভারপ্রাপ্ত রাষ্ট্রপ শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, নদীরকূলে এলাকাবাসীর মানববন্ধন শেখ হাসিনার দেশে ফিরার ঘোষণা ‘রাজনৈতিক স্ট্যান্ডবাজি’
advertisement
তথ্য-প্রযুক্তি

খসে পড়ল সূর্যের বিশাল অংশ, হতবাক বিজ্ঞানীরা

অনলাইন ডেস্ক ; সূর্যের পৃষ্ঠ থেকে বিশাল একটি অংশ ‘খসে’ পড়েছে। এর ফলে সূর্যের উত্তর মেরুর চারপাশে ঘূর্ণিঝড়ের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এই ঘটনায় হতবাক হয়ে গেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। কী কারণে এমনটি ঘটল, তাও বিশ্লেষণ করতে শুরু করেছেন তারা।

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা’র জেমস ওয়েব টেলিস্কোপে গত সপ্তাহে মহাজাগতিক দৃশ্যটি ধরা পড়ে। এরপর বিরল এ ঘটনার কয়েক সেকেন্ডের একটি ভিডিও এক টুইটার বার্তায় প্রকাশ করেন মহাকাশ আবহাওয়াবিদ ট্যামিথা স্কোভ।

সূর্যের থেকে রশ্মির বিকিরণের ফলে অনেক সময়ই পৃথিবীর যোগাযোগ ব্যবস্থা প্রভাবিত হয়। সাম্প্রতিক এই মহাজাগতিক ঘটনায় পৃথিবীর উপরে কী প্রভাব পড়বে, তা নিয়ে জ্যোতির্বিজ্ঞানীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

সূর্যের একটি খসে পড়ার বিষয়টি নিয়ে টুইটার বার্তায় ট্যামিথা লিখেছেন, ‘একেই বলে ‘পোলার ভর্টেক্স’! সূর্যের উত্তর মেরুর প্রধান ফিলামেন্ট থেকে একটা বড়সড় অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং ওই জায়গায় একটি ঘূর্ণিঝড়ের মতো পরিস্থিতি তৈরি হয়েছে।’

জ্যোতির্বিজ্ঞানীদের মতে, পৃথিবীর দুই মেরুস্থানেই একটি বিশাল জায়গা জুড়ে নিম্নচাপ রয়েছে। সাধারণভাবে বললে, ঠান্ডা হাওয়া ঘড়ির উল্টো দিকে ঘূর্ণন করলে যে অবস্থার সৃষ্টি হয়, তাকে ‘পোলার ভর্টেক্স’ বলা হয়। সাধারণত গ্রীষ্মকালে এটি দুর্বল হয়ে পড়ে। তবে শীতে এর শক্তি বৃদ্ধি পায়।

এই ঘটনায় বেশ অবাক হয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। বহু দশক ধরে সূর্যের পর্যবেক্ষণ করছেন যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল সেন্টার ফর অ্যাটমোস্ফেয়ারিক রিসার্চ’র সৌর-পদার্থবিদ স্কট ম্যাকইনটশ। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, এ ধরনের দৃশ্য এর আগে কখনও দেখেননি তিনি।

সর্বশেষ পাওয়া সংবাদ