বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাবির এমপিএ অ্যালামনাইয়ের সহ-সভাপতি হলেন জাকির হোসেন, এফসিএস ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ জাপান-তুরস্কসহ নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ বৈদ্যুতিক তার চুরির চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস শেখ হাসিনার পাসপোর্ট দেয়ার আইনগত কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ঢাকাসহ ৩ জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন - ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক
advertisement
তথ্য-প্রযুক্তি

ফাস্ট চার্জিং ওয়্যারলেস পাওয়ার ব্যাংক আনলো ওয়ালটন

কর্পোরেট সংবাদ ডেস্ক : নতুন ২ মডেলের পাওয়ার ব্যাংক বাজারে আনলো ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কম্পিউটার বিভাগ। উভয় মডেলে রয়েছে ফাস্ট চার্জিং এবং ওয়্যারলেস চার্জিং সুবিধা। ২০,০০০ এবং ১০,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির ওই দুটি পাওয়ার ব্যাংক ওয়ালটনের পাওয়ার ডিভাইস ব্র্যান্ড ‘আর্ক’ এর প্যাকেজিং-এ বাজারে ছাড়া হয়েছে। দ্রুততম সময়ে নিরাপদ চার্জিংয়ের জন্য আদর্শ ওয়ালটনের নতুন এই ফাস্ট চার্জিং ওয়্যারলেস পাওয়ার ব্যাংক।

ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজের চিফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাদ বলেন, বর্তমানে পাওয়ার ব্যাংক অত্যন্ত প্রয়োজনীয় এক্সেসরিজ। ভ্রমণ কিংবা বিদ্যুৎ সংযোগহীন স্থানে জরুরি প্রয়োজনে মোবাইল ফোনসহ বিভিন্ন ডিভাইসে দ্রুত চার্জ দিতে দরকার ফাস্ট চার্জিং পাওয়ার ব্যাংক। এর সঙ্গে বর্তমানে প্রিমিয়াম ডিভাইসগুলোতে ওয়্যারলেস চার্জিং সুবিধা থাকে। ওয়ালটনের নতুন দুই মডেলের এই পাওয়ার ব্যাংকে গ্রাহক দুই ধরনের সুবিধাই পাবেন।

জানা গেছে, বাজারে আসা ওয়ালটনের নতুন পি২২ডব্লিউ০১ মডেলের ফার্স্ট চার্জিং পাওয়ার ব্যাংকটিতে রয়েছে ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। অন্যদিকে পি২২ডব্লিউ০২ মডেলের পাওয়ার ব্যাংকটিতে রয়েছে ২০ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। দুই মডেলের পাওয়ার ব্যাংকেই রয়েছে ২২.৫ ওয়াট ফাস্ট চার্জিং এবং ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সুবিধা।

উভয় মডেলে আছে মাইক্রো ইউএসবি এবং টাইপ-সি ইনপুট সুবিধা। সেই সঙ্গে পাওয়ার ব্যাংকের অ্যাকসেসরিজ হিসেবে গ্রাহকরা মাইক্রো ইউএসবি চার্জিং ক্যাবল পাচ্ছেন। ওয়্যারলেস চার্জিংয়ের পাশাপাশি আউটপুট হিসেবে আছে দুটি ইউএসবি টাইপ-এ এবং একটি টাইপ-সি পোর্ট।

উভয় মডেলেই থাকছে ৬ মাসের ওয়ারেন্টি।

ওয়ালটনের ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির ফাস্ট চার্জিং ওয়্যারলেস পাওয়ার ব্যাংকটির দাম ২ হাজার ১৫০ টাকা। আর ২০ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির ফাস্ট চার্জিং ওয়্যারলেস পাওয়ার ব্যাংকটির দাম রাখা হয়েছে ২ হাজার ৫৫০ টাকা।

দেশের সব ওয়ালটন শোরুমের পাশাপাশি ওয়ালটন ডিজি-টেক (https://waltondigitech.com/products/power/power-bank) ওয়েবসাইট থেকে এই পাওয়ার ব্যাংক কেনার সুযোগ রয়েছে।

এছাড়াও ওয়ালটনের রয়েছে আরো দুই মডেলের পাওয়ার ব্যাংক। ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির হাই-ক্যাপাসিটির ওই পাওয়ার ব্যাংকের দাম যথাক্রমে ১,০৯৫ এবং ১,১৯৫ টাকা।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ