বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাবির এমপিএ অ্যালামনাইয়ের সহ-সভাপতি হলেন জাকির হোসেন, এফসিএস ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ জাপান-তুরস্কসহ নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ বৈদ্যুতিক তার চুরির চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস শেখ হাসিনার পাসপোর্ট দেয়ার আইনগত কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ঢাকাসহ ৩ জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন - ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক
advertisement
তথ্য-প্রযুক্তি

৫০ হাজার বছর পর প্রথমবার সবুজ ধূমকেতু পৃথিবীর কাছাকাছি

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি আবিষ্কার হওয়া সবুজ ধূমকেতু পৃথিবীবির কাছাকাছি চলে এসেছে। ৫০ হাজার বছর পর একবারই এই ধূমকেতু পৃথিবী থেকে দৃশ্যমান হয়। সবশেষ প্রস্তর যুগে রাতের আকাশে দেখা গিয়েছিল। আর্থস্কাই এর তথ্য অনুযায়ী, বুধবার (১ ফেব্রুয়ারি) ও বৃহস্পতিবার (২ ফেব্রয়ারি) পৃথিবী কাছ দিয়ে অতিক্রম করার কথা রয়েছে ধূমকেতুটির। এ সময় পৃথিবী থেকে এটির দূরত্ব থাকতে পারে ২ কোটি ৬০ লাখ মাইল। খবর সিএনএনের।

এই ধূমকেতুর নাম দেওয়া হয়েছে ‘সি/২০২২ ই৩ (জেডটিএফ)। সম্প্রতি আবিষ্কৃত হয়েছে ধূমকেতুটি। অন্ধকার রাতের আকাশে খালি চোখে দৃশ্যমান হতে পারে এটি।

২০২২ সালের মার্চ মাসে ওয়াইড ফিল্ড সার্ভে ক্যামেরা ব্যবহার করে প্রথম দেখা গিয়েছিল ধূমকেতুটি। দীর্ঘ সময় পেরিয়ে ধূমকেতুটি এবার পৃথিবীর কাছে আসছে। তাছাড়া এটি আবিষ্কারের পর থেকে যথেষ্ট উজ্জ্বল হয়েছে।

এর আগে এক প্রতিবেদনে বলা হয়েছিল, ধূমকেতুটি ১২ জানুয়ারি সূর্যের সব থেকে কাছে আসবে। এরপর ১ ফেব্রুয়ারি পৃথিবীর কাছাকাছি আসতে পারে। যদিও ধূমকেতুর উজ্জ্বলতা অস্পষ্ট।

নাসা জানিয়ে ছিল, যতদিন যাবে তা স্পষ্ট হবে এবং তা খালি চোখে দৃশ্যমান হতে পারে অন্ধকার রাতের আকাশে। শহরের আলো বা চাঁদের আলো থাকলে তা স্পষ্ট হবে না।

ধূমকেতুটির ব্যাস মাত্র এক কিলোমিটার। অর্থাৎ পৃথিবী থেকে দেখতে পাওয়া সর্বশেষ দুইটি ধূমকেতুর চেয়ে আকারে অনেকটাই ছোট এটি।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ