মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
শিরোনাম
৫ আগস্টের গণঅভ্যুত্থান গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার ঐতিহাসিক বিজয়: প্রধানমন্ত্রী ৫ আগস্ট যথাযোগ্য মর্যাদায় পালিত হবে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ দুই বছরেও উদ্ধার হয়নি ৪ আগস্টের অবৈধ অস্ত্র, ৯ মামলার মধ্যে ৩টির চার্জশিট নোয়াখালীতে ডাকাতির তিন দিন পর ৪ ডাকাত গ্রেপ্তার ভারত থেকে এলো ৯ টন কাঁচামরিচ নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনি ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ব্যালন ডি’অর দৌড় ২০২৬ - ফুটবলের মর্যাদাকর পুরস্কারটি জিতবেন কে?
advertisement
স্বাস্থ্য-লাইফস্টাইল

কোষ্ঠকাঠিন্য ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে তেঁতুলের উপকারিতা

স্বাস্থ্য ডেস্ক : তেঁতুলের আঁচার বা টক খেতে কে না ভালবাসেন! তেঁতুলের আঁচারের কথা শুনলেই তো অনেকের জিভে জল চলে আসে। তবে জানেন কি শুধু স্বাদেই নয়, শরীর-স্বাস্থ্যের ক্ষেত্রেও তেঁতুল অত্যন্ত উপকারী! তেঁতুলে এমন অনেক স্বাস্থ্যগুন রয়েছে যেগুলি শরীর-স্বাস্থ্যের একাধিক সমস্যা নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে।

আসুন জেনে নেওয়া যাক তেঁতুলের আশ্চর্য কয়েকটি স্বাস্থ্যগুন সম্পর্কে…

১) একাধিক গবেষণায় দেখা গিয়েছে, তেঁতুলের একাদিক ভিটামিন আর খনিজ উপাদান রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

২) রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে তেঁতুল অত্যন্ত কার্যকরী! তাই যাঁরা নিয়মিত তেঁতুল খান, তাঁদের মধ্যে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকটাই কমে যায়।

৩) রক্তের খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে তেঁতুল অত্যন্ত কার্যকরী! ফলে কমে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিও।

৪) তেঁতুলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, অ্যান্টি অক্সিডেন্ট উপাদান যা ত্বকের স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত উপকারী!

৫) তেঁতুলের রস শরীরে এইচসিএ বা হাইড্রোক্সিসিট্রিক অ্যাসিডের মাত্রা বাড়াতে সাহায্য করে। এই হাইড্রোক্সিসিট্রিক অ্যাসিড সহজে মেদ ঝরাতে সাহায্য করে।

৬) তেঁতুলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি আর অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান যেগুলি শারীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ক্ষত সারাতেও তেঁতুল অত্যন্ত কার্যকর!

৭) তেঁতুলে রয়েছে প্রচুর পরিমাণে ম্যালিক অ্যাসিড, টারটারিক অ্যাসিড এবং পটাশিয়াম যা কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে সাহায্য করে। সূত্র-জি নিউজ।

আরও পড়ুন:

ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে খাবেন যেসব খাবার

বিশ্বে প্রথম নাকে দেওয়ার করোনা ভ্যাকসিন আনল ভারত

পেটের বাড়তি চর্বি ঝরাতে পান করুন ৫ ধরনের জুস

সর্বশেষ পাওয়া সংবাদ