মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: মানুষের ওপর জুলুম এবার বাড়লো মহানগর ও দূরপাল্লার বাসের ভাড়া ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে মুক্তির আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অল্লু অর্জুন-দীপিকার ‘রাকা’ বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী পলায়ন ও কর্মস্থলে অনুপস্থিত - পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু
advertisement
স্বাস্থ্য-লাইফস্টাইল

পেটের বাড়তি চর্বি ঝরাতে পান করুন ৫ ধরনের জুস

স্বাস্থ্য ডেস্ক : পেটের বেড়ে যাওয়া মেদ, আমাদের সাধারণ সমস্যা। যার সঙ্গে আমরা প্রতিদিন লড়াই চালিয়ে যাচ্ছি। অস্বাস্থ্যকর খাবার, ঘুমের অভাবের জন্য পেটের চর্বি বাড়তে থাকে। দ্রুত পেটের মেদ কমানোর জন্য আপনাকে নিয়মিত ব্যায়াম করতে হবে ও মেনে চলতে হবে স্বাস্থ্যকর ডায়েট। আপনার পেটের চর্বি ঝরাতে এই পাঁচটি সবুজ সবজি ও ফলের রস ম্যাজিকের মতো কাজ করবে।

পালং শাক
পেটের মেদ কমাতে সাহায্য করে পালং শাকের রস। কারণ পালং শাকে কম পরিমাণে ক্যালোরি থাকে। তবে বেশি পরিমাণে থাকে ফাইবার, যা পেটের মেদ দ্রুত কমায়।

শসার রস
শসায় ৯৫% পানি রয়েছে এবং এটি ভিটামিন কে সমৃদ্ধ। তাই শসার রস অতিরিক্ত মেদ জমতে দেয়না। শরীর সুস্থ রাখতে প্রতিদিন শসার রস পান করুন।

কিউয়ির রস
ভিটামিন-সি সমৃদ্ধ কিউয়ি ফল। এই ফল রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। শরীরকে সুস্থ রাখার জন্য সেরা ফল কিউয়ি । পেটের চর্বি কমানো জন্য কিউয়ির রস খুবই উপকারি।

লাউয়ের রস
পেটের মেদ কমাতে লাউয়ের উপকারিতা অনেক। লাউতে ক্যালোরির পরিমাণ কম। তবে পালং শাকের মতোই এই সবজিতে ফাইবার থাকে অফুরাণ যা পেটের মেদ তাড়াতাড়ি ঝরাতে সাহায্য করে।

বাঁধাকপির রস
বাঁধাকপিতে অপরিহার্য বেশ কয়েকধরনের ভিটামিন থাকে। প্রতিদিন বাঁধাকপির রস পান করুন। শরীরের জন্য স্বাস্থ্যকর বাঁধাকপির রস। মেদ কমানোর পাশাপাশি বমি বমি ভাব, হজমের সমস্যাও দূর করে বাঁধাকপির রস। সূত্র-জিনিউজ।

আরও পড়ুন:

যেসব লক্ষণে বুঝবেন থাইরয়েড, জেনে নিন কী করবেন?.

দেশে প্রথমবারের মতো মৃত ব্যক্তির কিডনি অন্য দেহে প্রতিস্থাপন

সর্বশেষ পাওয়া সংবাদ