বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাবির এমপিএ অ্যালামনাইয়ের সহ-সভাপতি হলেন জাকির হোসেন, এফসিএস ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ জাপান-তুরস্কসহ নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ বৈদ্যুতিক তার চুরির চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস শেখ হাসিনার পাসপোর্ট দেয়ার আইনগত কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ঢাকাসহ ৩ জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন - ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক
advertisement
স্বাস্থ্য-লাইফস্টাইল

গরমে ত্বকে জ্বালাপোড়া কমাতে করণীয়

স্বাস্থ্য ডেস্ক: সারা দেশে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। টানা দাবদাহে অতিষ্ট জনজীবন। এ প্রচণ্ড গরমে বাইরে বের হলে ত্বকে জ্বালাপোড়া ভাব হয়। এই সময় জ্বালাপোড়া ত্বকের নিত্যসঙ্গী। গরমে পরিবেশের তাপমাত্রা অনেক ওঠানামা করে। এটি মানবদেহের স্বাভাবিক পিএইচ, তাপমাত্রা, হরমোন, এনজাইমের কার্যক্রমকে নষ্ট করে। এতে বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি বাড়ে।

গরমে আমাদের ত্বকে বিভিন্ন রকম পরিবর্তন ঘটে। এতে বেশি ক্ষতিগ্রস্ত হয় দেহের ত্বক। কারণ, সূর্যের তাপ ত্বকের ওপরেই পড়ে। আর সূর্যের আলট্রাভায়োলেট রশ্মি সব সময় ত্বকের জন্য ক্ষতিকর। এই সময় তাপমাত্রা বেশি বেড়ে যাওয়ার কারণে অনেকের ত্বকে লালচে ভাব, জ্বালাপোড়া, চুলকানি ও ফোসকা হয় বলে জানিয়েছেন ডা. শাকিল মাহমুদ। এ জন্য গরমে ত্বকের চাই বিশেষ যত্ন।

ঝুঁকিতে যাঁরা
*ফর্সা ও কোমল ত্বকের অধিকারী মানুষ ত্বকের জ্বালাপোড়ার ঝুঁকিতে বেশি থাকেন। কারণ, সাদা চামড়াধারীদের মেলানিন পিগমেন্ট কম থাকে। গরমে এ ধরনের ত্বকের রোগ সহ্য করার ক্ষমতা কমে গিয়ে জ্বালাপোড়া তৈরি হয়। মেলানিন পিগমেন্ট কালো চামড়ায় বেশি থাকে। তাই এ ধরনের সমস্যা থেকে কালো চামড়ার মানুষ কিছুটা মুক্ত।

*আগুনের কাছাকাছি কাজ করেন এমন কারখানার শ্রমিকরা এ ঝুঁকিতে থাকেন।

*প্রখর সূর্যালোকে যাঁরা বেশি কাজ করেন, তাঁরাও ত্বকের জ্বালাপোড়ার ঝুঁকিতে থাকেন।

*পানি ও তরল খাবার কম খেলে এ ধরনের সমস্যা হয়।

*যাঁদের বিভিন্ন চর্মরোগ ও অ্যালার্জি আছে, তাঁদের ত্বকে জ্বালাপোড়া বেশি হয়।

যা করবেন
*গরমের সময় ত্বক ও শরীর সুস্থ রাখতে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখুন।

*সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সূর্যের রশ্মি এড়িয়ে চলুন। আর যদি ঘর থেকে বের হতেই হয়, তাহলে ভারি পোশাক এড়িয়ে গিয়ে সুতির পোশাক পরুন। সুতি কাপড় দিয়ে যথাসম্ভব মুখ ও শরীর ঢেকে বের হোন

*রোদে বাইরে বের হওয়ার সময় সানব্লক বা সানস্ক্রিন লোশন বা ক্রিম ব্যবহার করুন। এ ক্ষেত্রে সান প্রটেক্টিভ ফ্যাক্টর বা এসপিএফ ৩০-এর বেশি মাত্রার ক্রিম ব্যবহার করুন। চামড়া যত নরম হবে, এসপিএফের নম্বর তত বাড়বে।

*এ ছাড়া মাথায় ক্যাপ বা টুপি ব্যবহার করতে পারেন।

*বাড়ির বাইরে থেকে এসেই হাত-পা-মুখ স্বাভাবিক পানিতে বা অল্প ঠান্ডা পানিতে ভালোভাবে ধুয়ে নিন।

*গরমে ত্বকের জ্বালাপোড়া কমাতে পানির কোনো বিকল্প নেই। মুখ পানি দিয়ে বারবার ধোন। এতে ত্বক পরিষ্কারও হবে এবং শীতল থাকবে। গরমে শরীর ও ত্বক সুস্থ রাখতে প্রচুর পানি, ফলমূল, তাজা ফলের রস, ডাবের পানি ইত্যাদি পান করুন। এতে শরীরের আর্দ্রতার ভারসাম্য বজায় থাকে এবং ত্বকের জ্বালাপোড়া ভাব কমে।

*এ ছাড়া পুষ্টিকর খাবার খান; ব্যায়াম করুন এবং পর্যাপ্ত ঘুমান। এসব কাজ ত্বক জ্বালাপোড়া কমানোর জন্য খুবই জরুরি।

আরও পড়ুন:

তীব্র গরমে ঠান্ডা থাকতে পারেন যেভাবে

হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা

গরমে পাকস্থলিকে সতেজ রাখতে অতি প্রয়োজনীয় ৫ খাবার

▐ সর্বশেষ পাওয়া সংবাদ