বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাবির এমপিএ অ্যালামনাইয়ের সহ-সভাপতি হলেন জাকির হোসেন, এফসিএস ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ জাপান-তুরস্কসহ নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ বৈদ্যুতিক তার চুরির চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস শেখ হাসিনার পাসপোর্ট দেয়ার আইনগত কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ঢাকাসহ ৩ জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন - ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক
advertisement
স্বাস্থ্য-লাইফস্টাইল

তাপদাহে স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় করণীয়

কর্পোরেট সংবাদ ডেস্ক : দেশে চলমান তীব্র তাপদাহের কারণে জনজীবনের স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় স্বাস্থ্য অধিদপ্তর ও আইসিডিডিআর, বি নিম্নলিখিত পরামর্শসমূহ প্রতিপালনের জন্য সর্বসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছে :

অতিরিক্ত গরমে যেসব সমস্যা দেখা দেয় :
১.শরীরে অস্বস্তিবোধ
২. পানিশূন্যতা
৩. প্রচন্ড মাথাব্যথা
৪. অনিদ্রা
৫. মাংসপেশিতে ব্যথা
৬. খাবারে অরুচি
৭. চামড়ায় ক্ষত
৮. কিডনি ও ফুসফুসে সমস্যা
৯. শ্বাসকষ্ট
১০. হার্টের সমস্যা
১১. হিট স্ট্রোক
১২. হিট ক্র্যাম্পস।

সবচেয়ে ঝুঁকিতে যারা :
১.শিশু
২.বয়স্ক ব্যক্তি
৩. প্রতিবন্ধী ব্যক্তি
৪. শ্রমজীবী ব্যক্তি- যেমন রিকশাচালক, কৃষক, নির্মাণশ্রমিক
৫. যাদের ওজন বেশি
যারা শারীরিকভাবে অসুস্থ, বিশেষ করে যাদের হৃদরোগ বা উচ্চ রক্তচাপ আছে।

হিট স্ট্রোক প্রতিরোধে করণীয় :
১. দিনের বেলায় যথাসম্ভব বাইরে বের হওয়া থেকে বিরত থাকুন, রোদ এড়িয়ে চলুন।
২. বাইরে বের হলে ছাতা, টুপি/ক্যাপ বা কাপড় দিয়ে মাথা যথাসম্ভব ঢেকে রাখুন।
৩. হালকা রঙের ঢিলে ঢালা জামা, সম্ভব হলে সুতির জামা পরুন।
৪. প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন।
৫. সহজে হজম হয় এমন খাবার খাওয়ার চেষ্টা করুন। বাসি বা খোলা খাবার খাওয়া থেকে বিরত থাকুন।
৬. দিনের বেলায় একটানা শারীরিক পরিশ্রম করা থেকে বিরত থাকুন।
৭.সম্ভব হলে একাধিকবার পানির ঝাপটা নিন বা গোসল করুন।
৮. প্র¯্রাবের রঙের দিকে নজর রাখুন, তা হলুদ বা গাঢ় হলে অবশ্যই পানি পানের পরিমাণ বাড়িয়ে দিন।
৯. ঘরের পরিবেশ যেন অতিরিক্ত গরম বা ভ্যাপসা না হয়, সেদিকে খেয়াল রাখুন।
১০. বেশি অসুস্থ বোধ করলে দ্রুত নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিন।
তাপদাহের ফলে রোগের উপশম দেখা গেলে ২৪ ঘণ্টা ডাক্তারের পরামর্শ ও চিকিৎসা সেবা নিতে স্বাস্থ্য বাতায়নের ১৬২৬৩ নম্বরে ফোন করার জন্য অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

আরও পড়ুন:

দেশের হাসপাতালগুলো প্রস্তুত রাখার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

৪২.৩ ডিগ্রি সেলসিয়াস তীব্র তাপপ্রবাহে পুড়ছে চুয়াডাঙ্গা

তীব্র গরমে শিক্ষাপ্রতিষ্ঠান ৭ দিন বন্ধ ঘোষণা

▐ সর্বশেষ পাওয়া সংবাদ