বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাবির এমপিএ অ্যালামনাইয়ের সহ-সভাপতি হলেন জাকির হোসেন, এফসিএস ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ জাপান-তুরস্কসহ নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ বৈদ্যুতিক তার চুরির চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস শেখ হাসিনার পাসপোর্ট দেয়ার আইনগত কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ঢাকাসহ ৩ জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন - ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক
advertisement
স্বাস্থ্য-লাইফস্টাইল

জেনে নিন শীতকালীন রোগে করণীয়

স্বাস্থ্য ডেস্ক : ছয় ঋতুর এই বাংলাদেশে শীতকালে দেখা দেয় শীতকালীন রোগের প্রার্দুভাব। রূক্ষ প্রকৃতির রূপ বদলের সাথে মানব শরীরেও কিছু পরিবর্তন দেখা দেয়। অসতর্কতা কারণে শরীরে ভর করে নানা রোগ। বিশেষ করে নিউমোনিয়া, ডায়রিয়া বা আমাশয়, ত্বকে সমস্যার মতো রোগগুলো এ সময় বেড়ে যায়। এ সময় প্রয়োজন হয় কিছু বাড়তি সতর্কতার।

জেনে নিন শীতকালীন রোগ এর প্রতিকারে করণীয়:

নিউমোনিয়া ও ব্রঙ্কোলাইটিস:
শীত কালে বিশেষ করে শীত আগমনের সময় নিউমোনিয়ার প্রকোপ অনেকাংশে বেড়ে যায়। এর উপসর্গগুলো হলো- জ্বর, কাশি, কাশির সঙ্গে শ্বাসকষ্ট। শুরুতে এগুলোর মাত্রা কম থাকলেও পরে তা বেড়ে যায়। এ ধরনের সমস্যা দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

পানিবাহিত রোগ:
দূষিত পানি পান কিংবা জীবাণুযুক্ত খাবারের কারণে আক্রান্ত হতে পারেন পানিবাহিত রোগে। যেমন- আমাশয়, ডায়রিয়ায়। এ সময় অবশ্যই বিশুদ্ধ পানি পান করতে হবে এবং পরিত্যাগ করতে হবে বাসি খাবার। এছাড়া একই সঙ্গে টয়লেটের পর অথবা ময়লা পরিষ্কারের পর জীবাণুনাশক সাবান দিয়ে ভালোভাবে হাত ধুয়ে নিতে হবে। এছাড়া বসবাসের জায়গা সবসময় পরিচ্ছন্ন রাখুন।

শুষ্ক ত্বক:
আর্দ্রতা কমে যাওয়ার কারণে শীতে ত্বক হয়ে যায় শুষ্ক। যে কারণে পায়ের গোড়ালি ফাটা, ঠোঁট ফাটার মতো সমস্যা দেখা দেয়। এসব থেকে বাঁচতে গোসলের পর ও রাতে শোয়ার আগে ময়েশ্চারাইজিং ক্রিম, লোশন, গ্লিসারিন ব্যবহার করতে পারেন। এর মাধ্যমে আপনার ত্বক থাকবে সুরক্ষিত ও মসৃণ। এছাড়া শীতকালে কুসুম গরম পানি ব্যবহার করতে পারেন।

শীতে বাড়তি সচেতনতা, স্বাস্থ্যসম্মত জীবনযাপন ও খাদ্যাভ্যাস আপনাকে রাখবে সুস্থ ।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ