বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাবির এমপিএ অ্যালামনাইয়ের সহ-সভাপতি হলেন জাকির হোসেন, এফসিএস ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ জাপান-তুরস্কসহ নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ বৈদ্যুতিক তার চুরির চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস শেখ হাসিনার পাসপোর্ট দেয়ার আইনগত কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ঢাকাসহ ৩ জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন - ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক
advertisement
স্বাস্থ্য-লাইফস্টাইল

স্বাস্থ্যসেবায় দেশসেরা মৌলভীবাজার সদর হাসপাতাল

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার দেশের জেলা সদর হাসপাতালগুলোর মধ্যে দেশসেরা ১০টি হাসপাতালের তালিকার শীর্ষে রয়েছে মৌলভীবাজার ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের নাম প্রকাশিত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্যসেবা সূচকের নির্ধারিত মানদণ্ডে সারাদেশের জেলা সদর হাসপাতালগুলোর মধ্যে সেরা নির্বাচিত হয়েছে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতাল।

চলতি বছরের অক্টোবর মাসের অভিজ্ঞতাতার ভিত্তিতে সম্প্রতি প্রকাশিত তালিকা থেকে এ তথ্য জানা গেছে।

প্রকাশিত তালিকার দ্বিতীয়তে রয়েছে নোয়াখালী জেলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল। তৃতীয়স্থানে আছে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল।

স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালীকরণ (অক্টোবর ২০২৩) অনুযায়ী দেশের শীর্ষ সেরা ১০টি জেলা সদর হাসপাতালগুলোর হিসাব মতে- মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতাল স্কোর ৮৯ দশমিক ৪৪, নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল স্কোর ৮৭ দশমিক ৫১, কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল স্কোর ৮৬ দশমিক ১০, কক্সবাজার ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল স্কোর ৮৫ দশমিক ৭১, চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা আধুনিক সদর হাসপাতাল স্কোর ৮৫ দশমিক ৬৮, কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল স্কোর ৮৫ দশমিক ২১, যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল স্কোর ৮৪ দশমিক ৫৩, নীলফামারী ২৫০ শয্যা সদর হাসপাতাল স্কোর ৮৪ দশমিক ২৫, নরসিংদী জেলা হাসপাতাল, স্কোর ৮২ দশমিক ৭৭, নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল স্কোর ৮২ দশমিক ৬১।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের সুপার (ভারপ্রাপ্ত) ডা. বিনেন্দু ভৌমিক জানান, সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় সারাদেশের মধ্যে প্রথম হওয়া সম্ভব হয়েছে। হাসপাতালের সেবার মান ও পরিষ্কার পরিচ্ছন্নতাকে একটা নির্দিষ্ট মানে নিয়ে যেতে আমাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

এছাড়াও মাতৃসেবা, শিশু সেবা, প্রসবকালীন সেবা, রোগী ভর্তির হার, অপারেশন, অক্সিজেন সরবরাহ, ডায়াললোসি, সিটিস্ক্যান সেবা আমাদের অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, আপ্রাণ চেষ্টা ছিল আমাদের সকলের একটা নির্দিষ্ট মানে হাসপাতালকে নিয়ে যাওয়া। এর ফল আমরা সফল হতে পেয়েছি। আমাদের সেই চেষ্টা অব্যাহত রাখবো। তবে আপামর সকলের সহযোগিতা ও পরামর্শ আমরা সবসময় কামনা করি। সকলের সম্মিলিত প্রচেষ্টা পারে ভালো কিছু বয়ে আনতে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ