মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
শিরোনাম
৫ আগস্টের গণঅভ্যুত্থান গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার ঐতিহাসিক বিজয়: প্রধানমন্ত্রী ৫ আগস্ট যথাযোগ্য মর্যাদায় পালিত হবে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ দুই বছরেও উদ্ধার হয়নি ৪ আগস্টের অবৈধ অস্ত্র, ৯ মামলার মধ্যে ৩টির চার্জশিট নোয়াখালীতে ডাকাতির তিন দিন পর ৪ ডাকাত গ্রেপ্তার ভারত থেকে এলো ৯ টন কাঁচামরিচ নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনি ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ব্যালন ডি’অর দৌড় ২০২৬ - ফুটবলের মর্যাদাকর পুরস্কারটি জিতবেন কে?
advertisement
স্বাস্থ্য-লাইফস্টাইল

জামাকাপড় দীর্ঘদিন নতুন রাখার উপায় জেনে নিন

অনলাইন ডেস্ক: সময়ের অভাবে পোশাকের বিশেষ যত্ন নিতে পারেন না অনেকেই। জামাকাপড় ভালো রাখতে যে বাড়তি সময় দিতে হবে, এমন কিন্তু নয়। বরং কয়েকটি ছোটখাটো বিষয় মাথায় রাখলেই পোশাক থাকবে নতুনের মতো।

জামাকাপড়ের দাগ যেন শুকিয়ে যেতে দেবেন না

অনেক সময় অসবাধনতাবশত খেতে গিয়ে পোশাকে খাবার পড়ে দাগ হয়ে যায়। হলুদের দাগ কিন্তু সহজে যেতে চায় না। বেশি শুকিয়ে গেলে তো সে দাগ যেন খুব জেদি হয়ে যায়। তাই দাগ লেগে যাওয়ার সঙ্গে সঙ্গে তা তুলে ফেলুন। খুব ভাল হয় যদি পোশাকটি সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলতে পারেন। তা না হলে পোশাকে দাগ লেগে যাওয়া অংশটি বেশি ঘষবেন না। বেশ কিছু ক্ষণ জলে ভিজিয়ে রাখুন। দাগ তোলার ক্ষেত্রে ব্লটিং কাগজও কাজে আসতে পারে।

পোশাক বেশি বার ধোবেন না

জামাকাপড়ের রং ধরে রাখতে বেশি বার না ধোয়াই ভাল। খুব প্রয়োজন না হলে এক বার পরেই সেটি কাচতে দেবেন না। কাপড় কাচার সাবানে নানা রকম রাসায়নিক ক্ষার থাকে। জামাকাপড় পরিষ্কার করতে সেগুলি বার বার ব্যবহার না করাই শ্রেয়। বেশি বেশি সাবান দিয়ে কাচলেই পোশাক পরিষ্কার হবে এমন নয়। এই ধরনের সাবান পোশাককে বিবর্ণ করে তুলতে পারে।

পোশাকের ভিতর দিক উল্টো করে ধোয়া

গাঢ় রঙের পোশাক বিবর্ণ হওয়া থেকে বাঁচাতে কাচার সময় পোশাকের ভিতরের দিকটি উল্টে নিতে পারেন। পোশাকের সামনের দিকে কোনও ফেব্রিকের নকশা করা থাকলে এই উপায় কাজে আসতে পারে। অনেকেই ‘প্রিন্টেড’ টি শার্ট পছন্দ করেন। পরিষ্কার করার ভুলে সেগুলি অল্প দিনেই উধাও হয়ে যায়। তাই পোশাকের সৌন্দর্য বজায় রাখতে সব সময় জামাকাপড় উল্টে কাচুন।

একই রঙের পোশাক একসঙ্গে ধুয়ে নিন

আপনার প্রিয় সাদা জামা অন্য কোনও রঙিন পোশাকের সংস্পর্শে এসে যেন সেই রং না ধারণ করে, সে দিকে খেয়াল রাখুন। সে ক্ষেত্রে ধোয়ার আগে রঙের ভিত্তিতে কাপড় আলাদা করে নিন। সাদা জামাকাপড়ের সঙ্গে অন্য কোনও পোশাক কাচবেন না। কারণ রঙিন পোশাকগুলি থেকে রং ওঠার আশঙ্কা খুব বেশি থাকে। তাই সেগুলি এক দিনে পরিষ্কার করুন। সাদাগুলি অন্য দিন।

বেশি ইস্ত্রি করবেন না

জামাকাপড় ইস্ত্রি করার সময় খেয়াল রাখুন যাতে ইস্ত্রির তাপমাত্রা খুব বেশি না হয়। বেশি তাপমাত্রায় ইস্ত্রি করলে পোশাকের ফাইবার নষ্ট হয়ে যেতে পারে। পোশাকের প্রতিটি সেলাইও পুড়ে যেতে পারে। পোশাকের বুনন ভাল রাখতে তাই ঘনঘন ইস্ত্রি না করাই ভাল।
সূত্র-আনন্দবাজার পত্রিকা।

আরও পড়ুন:

শীতকালীন রোগ থেকে রক্ষা পেতে করণীয়

যে ধরনের ক্যান্সারের চিকিৎসা সহজ, যেগুলোর কঠিন

শীতকালে এয়ার কন্ডিশনারের যত্ন; জেনে নিন করণীয়

সর্বশেষ পাওয়া সংবাদ