বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাবির এমপিএ অ্যালামনাইয়ের সহ-সভাপতি হলেন জাকির হোসেন, এফসিএস ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ জাপান-তুরস্কসহ নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ বৈদ্যুতিক তার চুরির চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস শেখ হাসিনার পাসপোর্ট দেয়ার আইনগত কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ঢাকাসহ ৩ জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন - ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক
advertisement
স্বাস্থ্য-লাইফস্টাইল

চোখের পাতা কাঁপে কেন? জেনে নিন কারণ

অনলাইন ডেস্ক : চোখের পাতা কাঁপা বা লাফানো নিয়ে অনেক কুসংস্কার প্রচলিত আছে আমাদের দেশে। চোখের পাতা কাঁপলে তা অসুস্থ হওয়ার বা বিপদের পূর্ব লক্ষণ মনে করেন অনেকে। যদিও এর কোনোটাই সত্যি নয়। চোখের পাতা কাঁপার রয়েছে বিজ্ঞানভিত্তিক কারণ। মূলত আমাদের শরীরে বিভিন্ন সমস্যার কারণে এমনটা হতে পারে। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত-

১. মানসিক চাপের কারণে

চোখের পাতা কাঁপতে পারে মানসিক চাপের কারণেও। প্রতিদিনের নানা সমস্যার কারণে মানসিক চাপ আসা অস্বাভাবিক কিছু নয়। সেখান থেকে দেখা দিতে পারে শারীরিক বিভিন্ন সমস্যা। চোখের পাতা কাঁপা বা লাফানো মানসিক চাপের লক্ষণ হিসেবে প্রকাশ পেতে পারে।

২. ঘুমের অভাব হলে

সুস্থ থাকার জন্য প্রতিদিন সাত-আট ঘণ্টা ঘুম জরুরি। ব্যস্ততার কারণে অনেক সময় প্রয়োজনীয় ঘুম হয় না অনেকেরই। যে কারণে থেকে যায় ঘুমের ঘাটতি। বিশেষজ্ঞরা বলছেন, এ কারণেও ক্লান্তি থেকে চোখের পাতা লাফাতে পারে। সেজন্য দরকার পরিমিত ঘুম। এতে চোখের পাতা লাফানোর সমস্যা সেরে যাবে।

৩. চোখের সমস্যার কারণে

চোখের সমস্যার কারণেও এটি হতে পারে। দৃষ্টিগত কোনো সমস্যা থাকলে সে কারণে চোখের ওপর চাপ পড়ে। যেমন ধরুন অনেকক্ষণ ধরে টিভি, কম্পিউটার, কিংবা ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে তা দৃষ্টিতে প্রভাব ফেলতে পারে। তাই চোখের পাতা কাঁপার সমস্যা থেকে বাঁচতে এ ধরনের অভ্যাস সীমিত করুন।

৪. অতিরিক্ত ক্যাফেইন ও অ্যালকোহল গ্রহণ করলে

অতিরিক্ত ক্যাফেইন বা অ্যালকোহল গ্রহণের অভ্যাস রয়েছে কারও কারও। এর ফলেও চোখের পাতা কেঁপে উঠতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, ক্যাফেইন ও অ্যালকোহল অতিরিক্ত সেবন করলে মিয়োকোমিয়া হতে পারে। তাই এ ধরনের অভ্যাস বাদ দেওয়াই উত্তম।

৫. পুষ্টির ভারসাম্যহীনতা

আমাদের শরীরের জন্য সঠিক পুষ্টি জরুরি। অনেক সময় শরীরে পুষ্টির ভারসাম্য না থাকলে সে কারণে চোখ লাফাতে পারে। বিশেষ করে কারও শরীরে যদি ম্যাগনেসিয়ামের অভাব হয় তাহলে এই সমস্যা দেখা দিতে পারে। তাই এ ধরনের সমস্যা এড়াতে এবং সেইসঙ্গে সার্বিকভাবে সুস্থ থাকতে প্রয়োজনীয় পুষ্টিকর খাবার প্রতিদিন খাওয়ার অভ্যাস করুন।

আরও পড়ুন:

জেনে নিন, একটি সিগারেট খাওয়ার পরপরই শরীরে কী ঘটে?

এমপক্স কী? এটা কীভাবে ছড়ায়?

নারীদের শরীরের চামড়া ঝুলে যায় যে রোগে

▐ সর্বশেষ পাওয়া সংবাদ