বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাবির এমপিএ অ্যালামনাইয়ের সহ-সভাপতি হলেন জাকির হোসেন, এফসিএস ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ জাপান-তুরস্কসহ নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ বৈদ্যুতিক তার চুরির চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস শেখ হাসিনার পাসপোর্ট দেয়ার আইনগত কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ঢাকাসহ ৩ জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন - ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক
advertisement
স্বাস্থ্য-লাইফস্টাইল

ঘরোয়া পদ্ধতিতে কমান কোলেস্টেরল!

স্বাস্থ্য ডেস্ক : কোলেস্টেরল, কোলেস্টেরল! আমরা কোলেস্টেরলকে পছন্দ করি না, কিন্তু ফাস্ট ফুডকে পছন্দ করি। তাই কোলেস্টেরলকেও আমরা ইগনোর করতে পারিনা। অনেক হল রসিকতা। ২০২২ সালে দাঁড়িয়ে বাড়িতে বাড়িতে কোলেস্টেরলের সমস্যা। এর কারণ ও উপায় একটাই। খাদ্যাভ্যাস। পালটে ফেলতে হবে খাবারের তালিকা। তবে এটা করা এমন কিছু হাতি-ঘোড়া কাজ নয়। আমাদের রান্নাঘরেই উপস্থিত থাকে এরকম কিছু সহজলভ্য খাবার যা নিয়ম করে খেলে কমে যাবে কোলেস্টেরল।

তা হলে সেই খাবারগুলোয় এক নজরে একবার ঝালিয়ে দেখে নেওয়া যাক-

কোলেস্টেরল কমানোর সবথেকে সোজা উপায় হল, নিয়মিত এক বাটি ওটস্ খাওয়া। বিশেষজ্ঞদের মতে, শরীরকে সুস্থ রাখতে দিনে ৫-১০ গ্রাম দ্রবণীয় ফাইবার দরকার। এক বাটি ওটসে রয়েছে ১-২ গ্রাম দ্রবণীয় ফাইবার। ওটসের সাথে অন্যান্য ফল, যেমন কলা, আঙুর ইত্যাদি মিশিয়ে খেলে আরও ভালো।

বার্লি এবং অন্যান্য গোটা শস্য: শরীরে কোলেস্টেরলে মাত্রা বাড়লে মূলত হার্টের সমস্যা দেখা দেয়। কারণ, কোলেস্টেরল শিরা ও ধমনির পথ সরু করে দেয়। ফলে উচ্চ রক্তচাপের সমস্যা দেখা দেয়। আর এখান থেকেই হার্টের ব্লাড পাম্পে সমস্যা দেখা দেয়। ওটসের মতই নিয়মিত বার্লি ও অন্যান্য গোটা শস্য, যেমন- গম,ভুট্টা ইত্যাদি খেলে শরীরে কোলেস্টেরলের মাত্রা কমে।

বিনস: যারা ওজন কমাতে চান, তাঁদের জন্য বিনস অত্যন্ত কার্যকরী। কারণ, বিশেষজ্ঞদের মতে, বিনস হজম হতে একটু বেশি সময় নেয়। ফলে বিনস খেলে অনেকক্ষণ পেট ভরে থাকে, খিদে কম পায়। এছাড়া এতে রয়েছে বিপুল পরিমাণে দ্রবণীয় ফাইবার।

বেগুন ও ঢেঁড়শ: বেগুন এবং ঢেঁড়শ অত্যন্ত সাধারণ একটি সবজি। কিন্তু জানেন কি, এই দুটি সবজিতে ক্যালরির পরিমাণ খুবই কম। এর পাশাপাশি, দ্রবণীয় ফাইবারের উৎকৃষ্ট ভাণ্ডার।

বাদাম: বিশেষজ্ঞদের মতে নিয়মিত প্রায় ৬০ গ্রাম মতো আমন্ড, ওয়ালনাট, যেকোন বাদাম খেলেই ৫ শতাংশ পর্যন্ত কোলেস্টেরলের মাত্রা কমে যায়। এছা়ড়াও বাদামে এমন অনেক উপাদান আছে, যাতে হার্টও ভালো থাকে।

ভেজিটেবল ওয়েল বা উদ্ভিজ্জ তেল: যেকোন উদ্ভিজ্জ তেল যেমন, সূর্যমুখী তেল, অলিভ ওয়েল ইত্যাদি দিয়ে আপনার প্রত্যেক দিনের খাবারের তালিকা থেকে ঘি, মাখন বাদ দিয়ে দিন। কোলেস্টেরলের মাত্রা কমাতে, ভেজিটেবল ওয়েলের জুড়ি মেলা ভার!

ফল: আপেল, আঙুর, স্ট্রবেরি, বিভিন্ন লেবু – এই প্রকার ফলগুলিতে উচ্চ মাত্রায় পেক্টিন থাকে। এছাড়াও এতে দ্রবণীয় ফাইবারও আছে। ফলে কোলেস্টেরল কমাতে দুপুরে খাবারের পর নিয়মিত ফল খাওয়া উচিত।

অতিরিক্ত চর্বিযুক্ত মাছ বা ফ্যাটি ফিশ: কোলেস্টেরল কমাতে হলে খাবারের তালিকা থেকে সবার আগে মাংসকে সরাতে হবে। অতিরিক্ত চর্বিযুক্ত মাছ, যেমন স্যালমন, টুনা, সারডিন ইত্যাদি মাছে ওমেগা থ্রি থাকে। সপ্তাহে তিন থেকে চারদিন এই মাছ খেলে কোলেস্টেরলের সমস্যা অনেকটাই কমে যায় বলে বিশেষজ্ঞদের দাবি। সূত্র-জিনিউজ ।

আরও পড়ুন:

শীতে অ্যালার্জি থেকে বাঁচতে করণীয়

পেঁপের ঔষধি গুণাগুণ

▐ সর্বশেষ পাওয়া সংবাদ