বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাবির এমপিএ অ্যালামনাইয়ের সহ-সভাপতি হলেন জাকির হোসেন, এফসিএস ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ জাপান-তুরস্কসহ নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ বৈদ্যুতিক তার চুরির চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস শেখ হাসিনার পাসপোর্ট দেয়ার আইনগত কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ঢাকাসহ ৩ জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন - ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক
advertisement
স্বাস্থ্য-লাইফস্টাইল

২০ লাখ স্যালাইন কিনবে স্বাস্থ্য মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক: ডেঙ্গু চিকিৎসায় ২০ লাখ আইভি ফ্লুইড স্যালাইন ক্রয়ের জন্য অনুমোদন দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এতে ব্যয় হবে ২৯ কোটি ১৯ লাখ টাকা। ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় জরুরি পরিস্থিতি হিসেবে এ অনুমোদন দেওয়া হয়েছে।

রোববার (১৭ সেপ্টেম্বর) স্বাস্থ্যমন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ অনুমোদনের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্য সেবা বিভাগের অধীন এসেনসিয়াল ড্রাগস কোম্পানী লিমিটেড (ইডিসিএল) কর্তৃক সরাসরি ক্রয় পদ্ধতি (ডিপিএম) অনুসরণে ক্রয় প্রস্তাবের নীতিগত অনুমোদন প্রদান করা হয়েছে।

অনুমোদনে আরো বলা হয়, ধারণা করা হয়েছিল সেপ্টেম্বরের মধ্যভাগে ডেঙ্গুর প্রাদুর্ভাব কমবে কিন্তু সম্প্রতিকালে বর্ষা মৌসুমে বৃষ্টির ব্যাপকতায় ডেঙ্গু মশার বিস্তার আরও বেড়ে যাওয়ায় সারা দেশের ডেঙ্গুরোগী বেড়েছে। এ কারণে সারাদেশে আইভি ফ্লুইডের স্বল্পতা দেখা দিয়েছে। এ পর্যায়ে দুর্যোগ মোকাবিলায় জরুরি প্রয়োজনে আরও ২০ লাখ আইভি ফ্লুইড কেনার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এ বিষয়ে স্বাস্থ্যসেবা বিভাগ থেকে পাঁচ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

উল্লেখ্য, সারাদেশের কমিউনিটি ক্লিনিক হতে শুরু করে বিশেষায়িত পর্যায়ের সকল হাসপাতালের জন্য প্রয়োজনীয় অত্যাবশ্যকীয় ওষুধসমূহ এসেনসিয়াল ড্রাগস কোম্পানী লিমিটেড (ইডিসিএল) হতে সরাসরি ক্রয় পদ্ধতিতে ক্রয় করা হয়ে থাকে। সে বিবেচনায় গঠিত কমিটির সিদ্ধান্ত মোতাবেক ইডিসিএলের মাধ্যমে ক্রয়ের সিদ্ধান্ত গৃহীত হয়।

চলতি বছর এখন পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৩৯ জন। তাদের মধ্যে ঢাকার ৫৭৪ জন এবং ঢাকার বাইরের ২৬৫ জন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ