বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাবির এমপিএ অ্যালামনাইয়ের সহ-সভাপতি হলেন জাকির হোসেন, এফসিএস ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ জাপান-তুরস্কসহ নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ বৈদ্যুতিক তার চুরির চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস শেখ হাসিনার পাসপোর্ট দেয়ার আইনগত কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ঢাকাসহ ৩ জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন - ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক
advertisement
স্বাস্থ্য-লাইফস্টাইল

ভারতে নিপা ভাইরাসে ২ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কেরালা রাজ্যে নিপা ভাইরাসে দুইজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডাভিয়া। গতকাল কেরালায় জারি করা হয় স্বাস্থ্য সতর্কতা। এর আগে সেখানের একটি বেসরকারি হাসপাতালে দুইজনের অস্বাভাবিক মৃত্যু হয়। এরপরই ছড়িয়ে পড়ে আতঙ্ক।

মান্ডাভিয়া বলেছেন, পরিস্থিতি পর্যালোচনা ও নিপা ভাইরাস ব্যবস্থাপনার জন্য কেরালায় কেন্দ্রীয় দল পাঠানো হয়েছে।

সংবাদমাধ্যম পিটিআই এক প্রতিবেদনে জানিয়েছে, প্রথম মৃত্যুটি রেকর্ড করা হয় ৩০ আগস্ট। আর দ্বিতীয়টি গত সোমবার।

বছর দুয়েক আগেও নিপা ভাইরাসের সংক্রমণ কেরালায় মারাত্মক আকার ধারণ করেছিল। তাই আগাম সতর্কতা নিতে তৎপর সেখানের কর্তৃপক্ষ। নিপা-সংক্রমণ নিয়ে সোমবারই রাজ্যের স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ।

নিপা ভাইরাস শ্বাসযন্ত্র থেকে মাথার ভেতর পর্যন্ত আক্রমণ চালায়। ফলে প্রথমে জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টি হলেও ধীরে-ধীরে মাথার ভেতরে প্রদাহ শুরু হয়। খিঁচুনিও হয়। সঠিক সময় রোগ ধরা না পড়লে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে। নিপা ভাইরাসে মৃত্যুর হার ৪০-৭৫ শতাংশ।

নিপা সংক্রমণের পৃথক কোনো চিকিৎসা নেই। তবে শ্বাসকষ্টি বেশি হলে রোগীকে আইসিইউ-তে রেখে অক্সিজেন সাপোর্ট ও স্নায়বিক চিকিৎসা দিতে হয়। এখন পর্যন্ত নিপা-র কোনো ওষুধ বা ভ্যাকসিন আসেনি। সূত্র: এনডিটিভি।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ