বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাবির এমপিএ অ্যালামনাইয়ের সহ-সভাপতি হলেন জাকির হোসেন, এফসিএস ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ জাপান-তুরস্কসহ নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ বৈদ্যুতিক তার চুরির চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস শেখ হাসিনার পাসপোর্ট দেয়ার আইনগত কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ঢাকাসহ ৩ জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন - ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক
advertisement
স্বাস্থ্য-লাইফস্টাইল

ডেঙ্গুতে আরো ১২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৬৯

নিজস্ব প্রতিবেদক : সারা দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬৪ জনে। নতুন মৃতদের মধ্যে সাতজন ঢাকার। বাকি পাঁচজন ঢাকার বাইরের। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ হাজার ৯৬৯ জন, যা একদিনে ডেঙ্গু আক্রান্তের হিসাবে চলতি বছরের রেকর্ড।

বৃহস্পতিবার (১০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আজ সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ৯৭ জন। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ৮৬২ জন। একই সময়ে ঢাকার হাসপাতালগুলো থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এক হাজার ৫১ জন। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে এক হাজার ৫৩৩ জন।

বর্তমানে দেশে সর্বমোট ৯ হাজার ৭৯০ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছে। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে চার হাজার ৪৬২ জন এবং ঢাকার বাইরে পাঁচ হাজার ৩৩০ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছে।

চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৩৬৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় আক্রান্ত হয়ে মারা গেছে ২৮৩ জন। আর ঢাকার বাইরে মারা গেছে ৮১ জন। আক্রান্তের তুলনায় মৃত্যুর হার শূন্য দশমিক পাঁচ শতাংশ।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ