বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাবির এমপিএ অ্যালামনাইয়ের সহ-সভাপতি হলেন জাকির হোসেন, এফসিএস ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ জাপান-তুরস্কসহ নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ বৈদ্যুতিক তার চুরির চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস শেখ হাসিনার পাসপোর্ট দেয়ার আইনগত কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ঢাকাসহ ৩ জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন - ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক
advertisement
স্বাস্থ্য-লাইফস্টাইল

তিনটি নিয়ম মানলেই দেহে বাসা বাঁধবে না ডায়াবেটিস!

স্বাস্থ্য ডেস্ক : সারা বিশ্বে ডায়াবেটিস রোগীর সংখ্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এই অসংক্রামক রোগে আক্রান্তের সংখ্যা ক্রমশই বেড়ে চলেছে। ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের একটি সমীক্ষা অনুসারে বর্তমানে বিশ্বে ৫২৯ মিলিয়ন মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। সমীক্ষায় আরও বলা হয়েছে যে এটি ২০৫০ সালের মধ্যে প্রায় ১.৩ বিলিয়নে পৌঁছে যাবে। অর্থাৎ আক্রান্তের সংখ্যা দ্বিগুণেরও বেশি হবে।

ICMR-এর একটি সমীক্ষা অনুসারে, ২০১৯ সালে ৭০ মিলিয়ন লোকের তুলনায় ভারতে এখন ১০১ মিলিয়নেরও বেশি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত বেশিরভাগ ক্ষেত্রেই টাইপ থ্রি ডায়াবেটিস বা ডায়াবেটিস মেলিটাসে আক্রান্ত হচ্ছে সকলে। যা স্থূলতার মতো সমস্যাকে বাড়িয়ে তোলে। তবে প্রিডায়াবেটিস (যেখানে রক্তে শর্করার মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি) এবং টাইপ টু ডায়াবেটিস মূলত প্রতিরোধযোগ্য। তাই আগে থাকতে সাবধানতা অনলম্বন করলে এড়ানো যেতে পারে এই রোগ।

ডায়াবেটিসের ঝুঁকি কমানোর টিপস-

ওজন নিয়ন্ত্রণে রাখুন

চিকিৎসকরা জানান, অতিরিক্ত ওজন টাইপ টু ডায়াবেটিসের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ। স্থূলতা এই রোগকে আরও বৃদ্ধি করে। তাই আপনার শরীরের ওজন নিয়ন্ত্রণ করা এবং আপনার BMI পরীক্ষা করা ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে।

ব্যায়াম

আপনার শরীরের ওজন নিয়ন্ত্রণ করতে, আপনাকে একটি রুটিন শুরু করতে হবে যাতে আপনি প্রতিদিন কমপক্ষে ৪৫ মিনিট ব্যায়াম করতে পারেন। ব্যায়াম শরীরের ইনসুলিন (ডায়াবেটিসের সঙ্গে যুক্ত একটি হরমোন) ব্যবহার করার এবং গ্লুকোজ শোষণ করার ক্ষমতাকে উন্নত করে।

খাদ্যতালিকায় কিছু পরিবর্তন করুন

আপনার খাদ্যতালিকায় প্রথম এবং প্রধান পরিবর্তনগুলির মধ্যে একটি হল চিনি খাওয়া। সাদা প্রক্রিয়াজাত চিনির পণ্যগুলি ব্যবহার করা বন্ধ কর‍তে হবে। আপনার ডায়েটে প্রোটিন রাখুন কার্বোহাইড্রেট কমিয়ে অন্তর্ভুক্ত করা। প্যাকেটজাত খাবার এড়িয়ে চলাই ভাল। সূত্র-জিনিউজ।

আরও পড়ুন:

সরকারি হাসপাতালে ৫০ টাকায় ডেঙ্গু পরীক্ষা

ডেঙ্গু রোগীর প্লাটিলেট নিতে হয় কেন? প্লাটিলেট বাড়ে যেসব খাবারে

হোমিওপ্যাথি ওষুধ কি শুধুই শান্ত্বনা! জেনে নিন ১০ ধারণা

লবণ কম খেলে উচ্চরক্তচাপের ঝুঁকি কমবে ৫০ শতাংশ

▐ সর্বশেষ পাওয়া সংবাদ