বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাবির এমপিএ অ্যালামনাইয়ের সহ-সভাপতি হলেন জাকির হোসেন, এফসিএস ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ জাপান-তুরস্কসহ নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ বৈদ্যুতিক তার চুরির চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস শেখ হাসিনার পাসপোর্ট দেয়ার আইনগত কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ঢাকাসহ ৩ জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন - ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক
advertisement
স্বাস্থ্য-লাইফস্টাইল

চলতি বছর ডেঙ্গু রোগীর সংখ্যা পাঁচ গুণ বেশি: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : গত বছরের তুলনায় চলতি বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা পাঁচগুণ বেশি বেড়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, এ বছর ২৮ মে পর্যন্ত ১ হাজার ৭০৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে, মারা গেছেন ১৩ জন। যা গতবারের তুলনায় পাঁচগুণ বেশি।

সোমবার (২৯ মে) দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু রোগী বেড়ে যাওয়ায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। হাসপাতাল প্রস্তুত রয়েছে। হাড়াই হাজার নার্স-ডাক্তারকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আরও প্রশিক্ষণ দেওয়া হবে। হাসপাতালে করোনা এবং ডেঙ্গুর জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে।

জাহিদ মালেক বলেন, ডেঙ্গু সচেতনতায় শিক্ষক, শিক্ষার্থী, মসজিদের ইমাম এবং সেনাবাহিনীর সহায়তা নেওয়া হয়েছে। প্রচার প্রচারণার জন্য ব্যানার-পোস্টার তৈরি করা হয়েছে।

তিনি বলেন, সবাইকে বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। আক্রান্ত হলে দ্রুত হাসপাতালে নিয়ে আসতে হবে। চিকিৎসা নিলে ডেঙ্গু রোগী ভালো হয়ে যাচ্ছে।

করোনা টিকার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, চলতি সপ্তাহ থেকে ফাইজারের তৃতীয় ও চতুর্থ ডোজ দেওয়া হবে। ফাইজার থেকে ৩০ লাখ ডোজ টিকা পেয়েছি। তৃতীয় ও চতুর্থ ডোজ তথা বুস্টার ডোজ হিসেবে দেব।

জাহিদ মালেক বলেন, ১৮ বছরের বেশি হলে তৃতীয় ডোজ দেওয়া হবে। এ ছাড়া ক্রনিক রোগী, রোগ প্রতিরোধ ক্ষমতা নেই, গর্ভবতী মায়েদের এবং সম্মুখ সারির যোদ্ধাদের চতুর্থ ডোজ টিকা দেওয়া হবে।

আরও পড়ুন:

ডেঙ্গু পরীক্ষার ফি ৫০০ টাকার বেশি নিলে ব্যবস্থা: স্বাস্থ্য অধিদপ্তর

হার্ট অ্যাটাক রুখবে পায়ের পেশি! গবেষণা

▐ সর্বশেষ পাওয়া সংবাদ