বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাবির এমপিএ অ্যালামনাইয়ের সহ-সভাপতি হলেন জাকির হোসেন, এফসিএস ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ জাপান-তুরস্কসহ নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ বৈদ্যুতিক তার চুরির চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস শেখ হাসিনার পাসপোর্ট দেয়ার আইনগত কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ঢাকাসহ ৩ জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন - ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক
advertisement
স্বাস্থ্য-লাইফস্টাইল

২০ হাজার টাকা কেজি দরে বিক্রি হচ্ছে স্বর্ণের জিলাপি!

অনলাইন ডেস্ক : কেজি প্রতি জিলিপি ২০ হাজার টাকা! অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। বিশেষ এই জিলাপি ২৪ ক্যারেটের সোনা দিয়ে মোড়ানো। রাজধানীর ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বিক্রি হচ্ছে বিশেষ ধরনের এ সোনায় জড়ানো জিলিপি। রমজান উপলক্ষে এই জিলিপি তৈরি করেছে হোটেল কর্তৃপক্ষ। সাধারণ গ্রাহকদের জন্য আনুষ্ঠানিকভাবে গত বুধবার থেকে এটি বিক্রি শুরু হয়েছে এই জিলিপির।

হোটেলে বসে খাওয়ার পাশাপাশি এই জিলাপির হোম ডেলিভারিও চালু হয়েছে। তবে কেউ চাইলেই এক পিস বা অল্প পরিমাণ সোনার জিলিপি কিনতে পারবেন না। ন্যূনতম আধা কেজি কেনা যাবে এই বিশেষ জিলিপি। প্রতি কেজি জিলিপিতে ২৪ ক্যারেটের খাবার উপযোগী সোনার ২০ থেকে ২২টি লিফ বা পাতলা পাত থাকবে। একজন ক্রেতা ন্যূনতম ২৫০ গ্রাম জিলিপি কিনতে পারবেন। সে ক্ষেত্রে এর দাম পড়বে পাঁচ হাজার টাকা।

হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, এই উদ্যোগে অভিনব সাড়া পেয়েছেন তারা। ইতিমধ্যে ৫-৬টি অর্ডার সরবরাহ করা হয়েছে। এ ছাড়া আরও কিছু অর্ডার আছে তাদের কাছে। জানা যায়, সাধারণ জাফরান জিলিপির দাম রাখা হয় কেজিপ্রতি ১ হাজার ৮০০ টাকা করে। তবে সোনায় মোড়ানো জিলিপি খেতে হলে গ্রাহককে খরচ করতে হবে ২০ হাজার টাকা।

প্রসঙ্গত, ব্যবহারযোগ্য সোনা ছাড়াও আরেকটি বিশেষ ধরনের সোনা আছে, যা খাওয়াও যায়। সেটিই ব্যবহার করা হয়েছে এই জিলাপির রেসিপিতে। খাওয়ার সোনা দুবাই-সহ বিশ্বের ধনী ও সোনাসমৃদ্ধ শহরগুলোয় জনপ্রিয়। দামি এই ধাতু পুষ্টিগুণসমৃদ্ধও। সোনা ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম, ভিটামিন, জিংক, কপার ও সেলেনিয়ামের উৎস। নবাবি খাবারে সোনা ব্যবহারের রীতি ছিল।

আরও পড়ুন;

রাতে ঘুমের মধ্যেই ঘামে ভিজছে শরীর! জেনে নিন সমাধান

ইফতার ও সেহরিতে যেসব খাবার খাবেন

ইফতারে লেবু-পুদিনার শরবত

▐ সর্বশেষ পাওয়া সংবাদ