বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাবির এমপিএ অ্যালামনাইয়ের সহ-সভাপতি হলেন জাকির হোসেন, এফসিএস ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ জাপান-তুরস্কসহ নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ বৈদ্যুতিক তার চুরির চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস শেখ হাসিনার পাসপোর্ট দেয়ার আইনগত কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ঢাকাসহ ৩ জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন - ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক
advertisement
স্বাস্থ্য-লাইফস্টাইল

গরমে পাকস্থলিকে সতেজ রাখতে অতি প্রয়োজনীয় ৫ খাবার

স্বাস্থ্য ডেস্ক : সারা দেশে তীব্র গরমের তাপদাহ। আর এই গরমে বদহজম, অতিহজম আবার বদহজমের সমস্যা দেখা দেয় বছরের যে কোন সময়ের তুলনায় একটু বেশি। বিশেষ করে কোষ্ঠকাঠিন্য সমস্যা তো রয়েছেই। আর অনিয়মিত খাবার গ্রহণ, কম নিদ্রা ও অস্বাভাবিক লাইফস্টাইল হজম প্রক্রিয়ায় নানা সমস্যার সৃষ্টি করে। তাই এই গরমে একটু সচেতনার সঙ্গে খাবার গ্রহণ করলেই পেটে পীড়া থেকে শুরু করে নানান সমস্যার মুক্তি মিলবে।

আসুন জেনে নেওয়া যাক, পাকস্থলি কার্যকর রাখতে অতি প্রয়োজনীয় ৫ খাবার ও তার পুষ্টিগুণ…

১. কলা
হলুদ আবরণে ঢাকা কলার উপকারিতা যে কি, তা যদি কেউ জানতো দিনে অন্তত দুটি কলা খেতো। আয়ুর্বেদ শাস্ত্র মতে কলার অন্দরে এমন কিছু উপাদান রয়েছে, যা পাচক রসের ক্ষরণ বাড়িয়ে দেয়। ফলে স্বাভাবিকভাবেই হজম প্রক্রিয়ার উন্নতি ঘটে। চিকিৎসা শাস্ত্রমতে কলার মধ্যে পেকটিন নামক এক ধরণের রাসায়নিক উপাদান থাকে যা মানুষের হজমক্রিয়া বাড়িয়ে দেয়।

২.পেপে
পাকা পেঁপেতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন, প্রোটিন, পুষ্টি ও মিনারেল। তেমনি কাঁচা পেঁপেতেও রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন। পুষ্টি এবং ভেষজগুণে ভরপুর এই ফলটি কাঁচা অবস্থায় সবজি, সালাদ, চাটনি, ভর্তা, আচার বানিয়েও খাবারের উপযোগী করা যায়। এছাড়া আরো বিভিন্নভাবে এটিকে ব্যবহার করা হয়। কাঁচা পেঁপের তরকারি লিভার বৃদ্ধিরোধ করে এবং পাইলসের সমস্যা দূর করে।

প্রতিদিন দুপুর ও রাতের খাবারের পর এক টুকরো কাঁচা পেঁপে ভালো করে চিবিয়ে খেলে এবং তারপর এক গ্লাস পানি খেলে সকালে পেট পরিষ্কার হয়। গ্যাস্ট্রিক ও বদহজমের কষ্ট দূর হয়ে যায়। ওষুধ হিসেবে কাঁচা ও পাকা পেঁপের অনেক গুণ রয়েছে। যেমন-পেপটিন বা পেঁপের আঠারও অশেষ গুণ। নিয়মিত পেঁপের তরকারি খাওয়া পেটের অসুখ ও হৃদরোগ সারাতে বেশ ফলপ্রসূ ভূমিকা রাখে। যাদের খাবার ঠিকভাবে হজম হয় না, তাদের জন্য কাঁচা পেপে খুবই উপকারী।

৩. আদা
হজমে সমস্যা সমাধান করতে এবং পেটে ব্যথা দূর করতে সহায়তা করে। প্রতিদিন সকালে ১ কাপ আদা চা পান করলে পুরোদিন পেট ফাঁপা বা বদহজম থেকে মুক্ত থাকতে পারবেন।

৪. দই
দুধ থেকে ফার্মেন্টেশন প্রক্রিয়ার মাধ্যমে ব্যাকটেরিয়ার পচনে দই তৈরি হয়। দই খেলে হজম শক্তি বাড়ে। বিশেষ করে, যারা কোষ্ঠকাটিন্যে ভোগে, তাদের জন্য দধি খুব উপকারী হবে।

৫. জিরা
জিরা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। বিশেষ করে ত্বক, চুল ও হজমের জন্য জিরার অনেক ভেষজ গুন রয়েছে। ডেইলি মিরর।

আরও পড়ুন:

অ্যাডিনো ভাইরাসে বাড়ছে মৃত্যু

চোখ ভালো রাখতে চাইলে মেনে চলুন ৭টি নিয়ম

▐ সর্বশেষ পাওয়া সংবাদ