বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাবির এমপিএ অ্যালামনাইয়ের সহ-সভাপতি হলেন জাকির হোসেন, এফসিএস ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ জাপান-তুরস্কসহ নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ বৈদ্যুতিক তার চুরির চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস শেখ হাসিনার পাসপোর্ট দেয়ার আইনগত কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ঢাকাসহ ৩ জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন - ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক
advertisement
স্বাস্থ্য-লাইফস্টাইল

অ্যাডিনো ভাইরাসে বাড়ছে মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গে প্রায় প্রতিটি জেলায় নতুন করে মারাত্মক আকার ধারণ করেছে অ্যাডিনো ভাইরাস। করোনা, হাম, রুবেলা ও ডেঙ্গুর পর এমন পরিস্থিতিতে মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে।

গত দু মাসে অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হয়ে পশ্চিমবঙ্গে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে বলেও জানা গেছে।

সম্প্রতি কলকাতার বিধানচন্দ্র রায় শিশু হাসপাতলে দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙ্গরের মেহেদী হাসান নামে এক শিশু ফুসফুসের সংক্রমণ নিয়ে ভর্তি হয়। পরে তার মৃত্যু হয়।

চিকিৎসকরা জানিয়েছে, ‘সিভিয়ার নিউমোনিয়ার’ কারণেই তার মৃত্যু হয়েছে। কিন্তু মৃত শিশু অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত ছিল কি না সে বিষয়ে চিকিৎসকরা এখনো নিশ্চিত নয়।

গত ডিসেম্বর থেকে পশ্চিমবঙ্গের হাসপাতালে ফুসফুসে সংক্রমণ নিয়ে যত শিশু ভর্তি হয়েছে তাদের মধ্যে মৃত্যু হওয়া শিশুদের বয়স দুই বছরের মধ্যে।

রাজ্যের সামগ্রিক পরিস্থিতির ওপর করা নজর রাখছে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্যদপ্তর। তাদের নির্দেশে কলকাতাসহ সব জেলা হাসপাতালে প্রত্যেকদিনের রিপোর্ট সরাসরি নির্দিষ্ট স্বাস্থ্যকর্মকর্তার কাছে পাঠাতে বলা হয়েছে।

চিকিৎসক বাসুদেব মন্ডল জানান, অ্যাডিনো ভাইরাস করোনাভাইরাসের কোনো নতুন ভ্যারিয়েন্ট কি না তা জিনোম সিকোয়েন্স টেস্টই নির্ধারণ করতে পারে।

তবে স্বাস্থ্য দপ্তর থেকে জানানো হয়েছে, আতঙ্ক হওয়ার কিছু নেই। সর্দি-কাশি-জ্বর হলে চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা জানিয়েছে তারা।

বিভিন্ন হাসপাতালের চিকিৎসকরা বলছেন, আতঙ্ক নয়, সতর্ক থাকুন। তিনদিনের বেশি সময় ধরে জ্বর, মাথাব্যথা, সর্দি-কাশি ও পেট খারাপ হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। নির্দিষ্ট সময় অন্তর শরীরের তাপমাত্রা মাপতে হবে।

যে শিশুদের বয়স দু বছরের কম তাদের এই ধরনের লক্ষণ দেখা দিলে আলাদা রেখে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ