মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
শিরোনাম
মেঘনা ব্যাংকের কোম্পানীগঞ্জ উপশাখার উদ্বোধন টেকনাফে ইসলামী ব্যাংকের গ্রাহক সচেতনতা ও আর্থিক সাক্ষরতা কর্মসূচি ডাচ্-বাংলা ব্যাংক এবং প্রগতি ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি স্বাক্ষর বিজিবি-বিএসএফের উচ্চ পর্যায়ে সীমান্ত বৈঠক অনুষ্ঠিত পদ্মা ব্যারেজ, দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ৭ নভেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ৬ ঘণ্টা টোল ফ্রি ৪ দিন গ্যাস থাকবে না এমন খবর গুজব, বিভ্রান্ত না হওয়ার আহ্বান পেট্রোবাংলার তাহসিফ সাউরির বন্ধু দীপ ফের ৩ দিনের রিমান্ডে স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি
advertisement
বিনোদন

‘তুফান’ সিনেমা হলে তুফান সৃষ্টি করবে : নাবিলা

বিনোদন ডেস্ক : মডেল ও অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। ‘আয়নাবাজি’ ও ‘আগস্ট ১৯৭৫’ ছবিতে অভিনয়ের প্রায় ৩ বছর পরে রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ সিনেমাতে অভিনয় করেছেন তিনি। এদিকে সিনেমা মুক্তি উপলক্ষ্যে (১২ জুন) রাতে রাজধানীর একটি অভিজাত হোটেলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন শাকিব খান, অভিনেত্রী মিমি চক্রবর্তী, মাসুমা রহমান নাবিলাসহ অভিনয়শিল্পী এবং কলাকুশলীরা।

সংবাদ সম্মেলন মাসুমা রহমান নাবিলা বলেন, ‘আমি এ ছবির গল্প পড়ার সময় তা ভিজ্যুয়ালাইজ করতে পারছিলাম। তুফান সিনেমা আসলেই তুফান সৃষ্টি করবে।‘

এ অভিনেত্রী জানান, তিনি অনেক খুশি। সেই সঙ্গে যখন জানতে পেরেছিলেন মেগাস্টার শাকিব খান ছবিতে অভিনয় করবেন। এর চেয়ে বিশাল আমাদের জন্য আর কী হতে পারে। শাকিব খানের জন্য হলেও তুফানে অভিনয় করতে হতো।

কাজ থেকে বিরতির প্রসঙ্গে বলেন, ‘আমার অপেক্ষাটা আসলে অনেক বেশি দীর্ঘ হয়ে গিয়েছিলো কারণ আমি আসলে যে রকম সিনেমার সঙ্গে যুক্ত হতে চেয়েছিলাম। ঠিক সে রকম সিনেমা আমার কাছে আসছিল না।’

তিনি বলেন, ‘আয়নাবাজি সিনেমার পরে সবাই আমাকে প্রশ্ন করতো কবে আমি সিনেমায় কাজ করব। সব সময় বলে আসছিলাম সিনেমা করতে চাই। এমনটা নয় যে সিনেমা করতে চায়নি বলে আমাকে দেখা যায়নি।’

উল্লেখ্য, একটি স্কুল ম্যাগাজিন অনুষ্ঠানের উপস্থাপনার মধ্য দিয়ে মিডিয়া জগতে পথ চলা শুরু করেন মাসুমা রহমান নাবিলা। উপস্থাপনা, মডেলিং, টিভি নাটকের পাশাপাশি তিনি তার প্রথম চলচ্চিত্র ‘আয়নাবাজি’ -তে অভিনয়ের মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে ব্যাপক দর্শকপ্রিয়তা অর্জন করেছেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ