শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
বিনোদন

আবারও ঝড় তুললেন শাকিব খান

বিনোদন ডেস্ক : আসন্ন ঈদুল আজহার মুক্তি পাচ্ছে ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত ‘তুফান’ সিনেমা। ইতোমধ্যে ‘লাগে উড়া ধুরা’ শিরোনামের একটি গান প্রকাশ হয়েছে। যা দর্শকমহলে ব্যাপক প্রশংসিত।

বর্তমানে এই নায়ক সিনেমার কাজ নিয়েই ব্যস্ত সময় পার করছেন। তবে এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে। যা নেটদুনিয়ায় ঝড় তুলেছে। এখন প্রশ্ন হচ্ছে―কী আছে সেই ভিডিওতে, যা লুফে নিচ্ছেন নেটিজেনরা?

সোশ্যালে ছড়িয়ে পড়া ১০ সেকেন্ডের ভিডিওতে শাকিব খানের সঙ্গে মার্কিন মডেল ও অভিনেত্রী কেলসি নটেজকে দেখা গেছে। কখনো সমুদ্র তীর, আবার কখনো গাড়ির পাশে রসায়নে মেতে আছেন তারা। আর তাদের সেই রসায়নেই মুগ্ধ নেটিজেনরা।

শাকিব খানের ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা বলছেন, এবার হয়তো হলিউডের কোনো সিনেমায় কাজ করছেন ঢালিউড কিং খান। আবার কেউ বলছেন, বোধহয় বিদেশি কোনো প্রসাধনী প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের অংশ। এরই মধ্যে কেউ আবার বলছেন, শাকিব খানের নতুন কোনো সিনেমার দৃশ্যও হতে পারে।

কৌতূহলে থাকা ভিডিওটির ব্যাপারে অবশ্য শাকিব খান এখনো কিছু জানাননি। আর এটি বিজ্ঞাপন চিত্র কিংবা হলিউড সিনেমার যে দৃশ্যই হোক না কেন, এতে তার আকর্ষণীয় লুক সত্যিই প্রশংসার দাবিদার। এ জন্যই আরও একবার প্রশংসার জোয়ারে ভাসছেন এ নায়ক।

এখন দেখার বিষয় আসলে কী ধামাকা নিয়ে আসছেন মেগাস্টার শাকিব খান। দর্শকদের প্রত্যাশা, অচিরেই এই সকল রহস্যের জট উন্মোচন করবেন মেগাস্টার শাকিব খান নিজেই।

আরও পড়ুন:

পাকিস্তানে অভিনেত্রীকে গুলি করে হত্যা

কোকাকোলার বিজ্ঞাপন নিয়ে যা বলনেন অভিনেতা জীবন-শিমুল

চড় মারা সমর্থন করা মানেই ধর্ষণকে সমর্থনের শামিল: কঙ্গনা

সর্বশেষ পাওয়া সংবাদ