শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
বিনোদন

ঈদে মুক্তি পাচ্ছে পূজা চেরির ‘আগন্তুক’

বিনোদন ডেস্ক : আসন্ন ঈদুল আজহার মুক্তি পাচ্ছে পূজা চেরি অভিনীত সিনেমা ‘আগন্তুক’। ফলে ‘তুফান’, ‘ময়ূরাক্ষী’, ‘ডার্ক ওয়ার্ল্ড’, ‘রিভেঞ্জে’র সঙ্গে ‘আগন্তুক’ও সিনেমা হলে দেখতে পাবেন দর্শকরা। এর ফলে ঈদে মুক্তি পেতে যাচ্ছে সর্বমোট পাঁচটি সিনেমা।

সিনেমাটির পরিবেশক জাহিদ হাসান অভি বলেন, এ বছরের ভ্যালেন্টাইনে মুক্তি দিতে চেয়েছিলাম। এবার আমাদের আরেক ছবি ‘জংলি’ মুক্তির কথা ছিল। শেষ করতে না পারায় রেডি থাকা সিনেমা আগন্তুক ঈদে মুক্তি দিচ্ছি।

সোমবার আগন্তুক আনকাট সেন্সর পেয়েছে। তাই মুক্তিতে বাঁধা নেই উল্লেখ করে প্রযোজক ও পরিবেশক জাহিদ হাসান অভি বলেন, সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে ইতোমধ্যে আলাপ করেছি। ‘আগন্তুক’ তারা প্রদর্শন করবেন বলে জানিয়েছেন।

সুমন ধর পরিচালিত আগন্তুক সিনেমায় পূজা চেরী ছাড়াও অভিনয় করেছেন শ্যামল মাওলা, মিলি বাশার, শিখা খান মৌ, হিল্লোল রায়, আনোয়ার শাহীন প্রমুখ। জানা যায়, দুবছর আগেই এর শুটিং শেষ হয়। পোস্ট প্রডাকশন সম্পন্ন না হওয়া এতোদিন ‘আগন্তুক’র মুক্তি আটকে ছিল।

সর্বশেষ পাওয়া সংবাদ