শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
বিনোদন

কণ্ঠনালীর সমস্যায় ভুগছেন তাহসান

বিনোদন ডেস্ক : দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। দীর্ঘদিন ধরে অভিনয়ের পাশাপাশি নিয়মিত গান উপহার দিয়ে আসছেন তিনি। অভিনয় ও গান দুই মাধ্যমেই বেশ সাবলীলভাবে এগিয়ে রয়েছেন এই তারকা। তবে এরইমধ্যে দুঃসংবাদ দিলেন। জানালেন, ছয় বছর ধরে কণ্ঠনালীর সমস্যায় ভুগছেন এ গায়ক।

কণ্ঠনালীর সমস্যার কথা এতদিন আড়ালে রাখলেও সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেই এ কথা জানিয়েছেন তাহসান খান। তিনি জানান,কয়েক বছর আগে তার ভোকাল কর্ডে একটি রোগ ধরা পড়ে। যা মূলত ২০১৮ সাল থেকে শুরু। আর এরপর থেকেই আগের মতো অনায়াসে গান গাইতে পারেন না। এমনকি আদৌ আর গাইতে পারবেন কিনা, এ নিয়েও শঙ্কিত জনপ্রিয় এই গায়ক।

তাহসান খান বলেন, ২০১৮ সালে আমার কণ্ঠনালিতে সমস্যা ধরার পর আগের মতো অনায়াসে আর গাইতে পারি না। একটা সময় খুব ভয় পেয়েছিলাম, হয়তো আর গাইতে পারব না। গত ছয় বছরে বুঝেছি, কখন আমার গলা গাওয়ার অবস্থায় রয়েছে, আর কখন নেই। এ জন্য এখন গান অনেকটা কমে গেছে।

তবে মাঝে সমস্যা কিছুটা কমে গিয়েছিল। এখন আবার বেড়েছে তা। এ জন্য চিকিৎসাও করাচ্ছেন। কণ্ঠনালীর সমস্যার জন্য লাইফস্টাইলেও পরিবর্তন এসেছে। খাদ্যাভ্যাসও বদলেছে।

এ গায়ক বলেন, দেখা গেল আজ একটা বড় কনসার্ট আছে, সেখানে তো আমাকে গাইতেই হবে। এমনটাও হয়েছে যে, আমার কণ্ঠনালীরঅবস্থা বেশ খারাপ। গলার ব্যথায় কথাও বলতে পারছি না আমি। আর ওই দিনও আমাকে এক ঘণ্টা গান গাইতে হবে। এ রকমও হয়েছে, আমি যেমন পারফর্ম করি, তা দিতে পারিনি। তবে খুবই সৌভাগ্যবান আমি, শ্রোতাদের ভালোবাসা কখনোই কমেনি।

ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে তিনি বলেন, কথাটা এ জন্য বললাম যে, যত দিন যাচ্ছে, আমার গান গাওয়ার অ্যাবিলিটি কমছে। ভক্তদের এ জন্য জানালাম, ধীরে ধীরে যদি কনসার্ট কমে যায় এবং লাইভে গান গাওয়াও কমে যায়, তাহলে আপনারা বুঝে নেবেন―আমার কণ্ঠনালীর সমস্যা প্রকট হয়েছে। আর আমার জন্য আপনারা দোয়া করবেন, যেন সমস্যা যতটুকু হয়েছে, তা আর বেশি না হয়।

আরও পড়ুন:

আনকাট সেন্সর ছাড়পত্র পেল শাকিব খানের ‘তুফান’

অভিনেত্রী সীমানা আর নেই

সিনেমার নায়ক হয়ে আসছেন মান্নাপুত্র

সর্বশেষ পাওয়া সংবাদ