শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
বিনোদন

আনকাট সেন্সর ছাড়পত্র পেল শাকিব খানের ‘তুফান’

বিনোদন ডেস্ক : আসন্ন ঈদে মুক্তি পাচ্ছে সুপারস্টার শাকিব খান অভিনীত ‘তুফান’ সিনেমা। এরই মধ্যে মঙ্গলবার রাতে আনকাট সেন্সর পেয়েছে বলে জানা গেছে। এ ছবির মৌখিক ‘নো অবজেকশন’ জানানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কিংবদন্তী চিত্রপরিচালক ও সেন্সর বোর্ড সদস্য কাজী হায়াত। তিনি বলেন, তুফানকে সেন্সর বোর্ড থেকে আনকাট মুক্তির পারমিশন দেয়া হয়েছে।

তিনদিন আগে আগে সেন্সর বোর্ডে জমা দেয়া হয় তুফান। জানা যায়, বুধবার অফিস টাইমে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পৌঁছে দেয়া হবে তুফান ছবির পরিচালক প্রযোজকদের কাছে।

রায়হান রাফী পরিচালিত শাকিব খান অভিনীত ‘তুফান’ অ্যাকশন ধাঁচের ছবি। এর প্রকাশিত টিজার ও ‘লাগে উরাধুরা’ শিরোনামে গানটি দুই বাংলাজুড়ে ব্যাপকভাবে আলোচনা তৈরি করেছে।

ছবিতে আরও অভিনয় করছেন মিমি চক্রবর্তী, নাবিলা, চঞ্চল চৌধুরী, মিশা সওদাগর। ছবিতে নব্বই দশকের একজন গ্যাংস্টারের ভূমিকায় অভিনয় করছেন শাকিব।

আরও পড়ুন:

শাকিব-মিমির ‘উরাধুরা’য় মেতেছেন ভক্তরা

শাকিবের ‘লাগে উড়াধুরা’ গানে ৮ শতাধিক রিভিউ

সর্বশেষ পাওয়া সংবাদ