শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
বিনোদন

প্রথমবার ভোটে দাঁড়িয়েই বাজিমাত! যা বললেন কঙ্গনা

বিনোদন ডেস্ক : ভারতের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদির বিজেপি থেকে মনোনয়ন নিয়ে প্রথমবারই বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বলিউড তারকা কঙ্গনা রানাউত। মঙ্গলবার (৪ জুন) সকাল থেকেই সকলের চোখে হিমাচল প্রদেশের মাণ্ডির দিকে! ভোট গণনার সাথে সাথে বাড়তে থাকে উত্তেজনা! অনেকেই ধরে নিয়েছিলেন, ভরাডুবি হবে কঙ্গনার! কিন্তু শেষ পর্যন্ত জয়ী হলেন এই তারকা অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে, কঙ্গনা মোট ৫,২১,৭৪০ পেয়েছেন। তার চেয়ে ৭২ হাজার ভোটে পিছিয়ে কংগ্রেস প্রার্থী বিক্রমাদিত্য সিং।

এদিন পোনে চারটার দিকে কঙ্গনা নিজেই সোশ্যাল মিডিয়ায় নিজের জয়ের বিষয়ে জানান। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে লিখলেন, ‘সকলের কাছে আমি কৃতজ্ঞ আমার প্রতি এই আস্থা ও বিশ্বাস দেখানোর জন্য। এই জয় আপনাদের সকলের। এই জয় প্রধানমন্ত্রী ও বিজেপির প্রতি আস্থার।’

কঙ্গনার এই পোস্টের কমেন্ট বক্স ভরে গেছে ভক্তদের মন্তব্যে। কেউ লিখলেন, কুকথা বলা মানুষেরা কোথায় গেলেন? আবার কেউ লিখলেন, রানি জিত গ্যায়ি। কেউ আবার লিখলেন, মাণ্ডির রানির জয়।

কঙ্গনার কাছে ধরাশয়ী বিক্রমাদিত্য সিংয়ের পারিবারিক রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড বেশ পোক্ত। মা-বাবা দুজনেই হেভিওয়েট রাজনীতিক হিসেবে পরিচিত হিমাচলে। ভোটের আগে অনেকের ধারণা ছিল প্রতিদ্বন্দ্বীর টিকিটি ছুতে পারবেন না। তবে ভোটের হিসাব শোনাল অন্য কথা। বিক্রম ধরাশয়ী নায়িকার কাছে।

এতে অবশ্য কঙ্গনার মতোই খুশি বিজেপি শিবির। কেননা বিক্রমের বি আসনটিতে বরাবরই কাবু বিজেপি। বড় আশা নিয়ে তারা ভরসা করেছিল কঙ্গনার ওপর। প্রত্যাশার শতভাগ পূরণের হওয়ায় দলটির মুখ উজ্জল হয়ে উঠেছে।

সর্বশেষ পাওয়া সংবাদ