বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
মেঘনা ব্যাংকের কোম্পানীগঞ্জ উপশাখার উদ্বোধন টেকনাফে ইসলামী ব্যাংকের গ্রাহক সচেতনতা ও আর্থিক সাক্ষরতা কর্মসূচি ডাচ্-বাংলা ব্যাংক এবং প্রগতি ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি স্বাক্ষর বিজিবি-বিএসএফের উচ্চ পর্যায়ে সীমান্ত বৈঠক অনুষ্ঠিত পদ্মা ব্যারেজ, দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ৭ নভেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ৬ ঘণ্টা টোল ফ্রি ৪ দিন গ্যাস থাকবে না এমন খবর গুজব, বিভ্রান্ত না হওয়ার আহ্বান পেট্রোবাংলার তাহসিফ সাউরির বন্ধু দীপ ফের ৩ দিনের রিমান্ডে স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি
advertisement
বিনোদন

লাইফ সাপোর্টে অভিনেত্রী সীমানা

বিনোদন ডেস্ক : হাসপাতালে টানা ১১ দিন ধরে অচেতন মডেল ও অভিনেত্রী রিশতা লাবণী সীমানা। গত ২০ মে মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল।

সীমানার ভাই এজাজ বিন আলী গণমাধ্যমকে জানিয়েছেন, হাসপাতালে ভর্তির পর করানো হয়েছে সার্জারি। কিন্তু এখন পর্যন্ত আশানুরূপ কোনও উন্নতি হয়নি। ক্রমশ অবস্থার অবনতি হচ্ছে। শেষ চেষ্টা হিসেবে ডাক্তাররা তাকে লাইফ সাপোর্টে রেখেছেন। বোনের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন তিনি।

অসুস্থ হওয়ার পর থেকে সীমানা চিকিৎসাধীন ছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে। তবে অবস্থার অবনতি হতে থাকায় বুধবার (২৯ মে) অভিনেত্রীকে স্থানান্তর করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। তার সার্বিক অবস্থা জানিয়ে ভাই এজাজ বলেছেন, ‘এখন নিশ্বাসেও সমস্যা দেখা দিয়েছে। চিকিৎসকরা জানিয়ে দিয়েছেন অবস্থা খুব একটা ভালো নয়। আল্লাহর ওপর ভরসা রাখতে বলেছেন।’

এদিকে সীমানার নিয়মিত খোঁজ-খবর রাখছেন অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম। তিনিও নিরাশার সুরে জানিয়েছেন, মস্তিষ্কে রক্তক্ষরণ সমস্যার পর সীমানার কিডনি জটিলতাও দেখা দিয়েছে।

শোবিজে সীমানার পথচলা শুরু হয় ২০০৬ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে। এরপর থেকে তিনি নাটক, বিজ্ঞাপনে নিয়মিত কাজ করছিলেন। দেখা গেছে সিনেমায়ও। তবে মাঝে ২০১৬ সাল থেকে বছর ছয়েক পারিবারিক কারণে কাজ থেকে বিরতিতে ছিলেন। বিরতি কাটিয়ে গত বছর কাজে ফিরেছিলেন তিনি।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ