শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
বিনোদন

‘অনুগ্রহ করে কেউ আমাকে ফোন করবেন না’

বিনোদন ডেস্ক : ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে ‘অন্তরা’ চরিত্রে অভিনয় করে সর্বমহলে পরিচিতি পান অভিনেত্রী ফারিয়া শাহরিন। মা দিবসের সকালে মা হওয়ারর সুখবরটি জানিয়েছিলেন এই অভিনেত্রী। সেদিনই জানা গিয়েছিল, ফারিয়া শাহরিনের কোলজুড়ে নতুন সন্তান আসার বিষয়টি জানার পর সিদ্ধান্ত নিয়েছেন আপাতত শুটিং থেকে দূরে থাকবেন। মাতৃত্বকালীন সময়টা নিজের জন্য দেবেন।

এবার এই অভিনেত্রী বিরক্ত প্রকাশ করেছেন ফেসবুকে। মঙ্গলবার (২৮ মে) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া স্ট্যাটাসে অভিনেত্রী লিখেছেন, যেহেতু আমি এখন কোনো কাজ করছি না, সেহেতু আমার ফোনটা বন্ধ করে দিয়েছি। অনুগ্রহ করে কেউ আমাকে ফোন করবেন না। অভদ্রের মতো মেসেঞ্জারেও কল না দেওয়ার অনুরোধ করছি। আমার মতো নাদান সেলিব্রিটিকে কারও দরকার হওয়ারও কথা নয়, এটা আমার বিশ্বাস’।

চার বছর প্রেমের সম্পর্ক শেষে ২০২১ সালের ফেব্রুয়ারিতে মাহফুজ রায়ানের সঙ্গে বাগদান হয় লাক্স তারকা ফারিয়া শাহরিনের। এরপর গত বছরের জুলাইয়ের বিয়ের খবর জানান তিনি।

২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানার্সআপ হয়েছিলেন ফারিয়া। একটি মুঠোফোন কোম্পানির ‘কথা দিলাম’ প্যাকেজের বিজ্ঞাপনচিত্র তাঁর পরিচিতি বাড়িয়ে দেয়। অভিনয় করেছেন চলচ্চিত্রেও। দুটি ধারাবাহিকে অভিনয় করেছিলেন ফারিয়া। একটি ‘দৈনিক তোলপাড়’ ও দ্বিতীয়টি ‘এয়ারকম’। কাজল আরেফিন পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে অন্তরা চরিত্রে অভিনয় করে আলোচিত হন ফারিয়া। এই নাটকের পরিচালক কাজল আরেফিন অমিও তাঁকে শুভকামনা জানিয়েছেন।

আরও পড়ুন:

শাকিব-মিমির ‘উরাধুরা’য় মেতেছেন ভক্তরা

এজেএফবি স্টার অ্যাওয়ার্ড পেলেন কণ্ঠশিল্পী ডন

চোরের গুলিতে প্রাণ গেলো হলিউড অভিনেতার

সর্বশেষ পাওয়া সংবাদ