শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
বিনোদন

শাকিব-মিমির ‘উরাধুরা’য় মেতেছেন ভক্তরা

বিনোদন ডেস্ক : মঙ্গলবার (২৮ মে) বাংলা চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান তার অভিনয় জীবনের ২৫ বছর পূর্ণ করেছেন। আর বিশেষ এদিনে প্রকাশ্যে এসেছে শাকিব খানের পরবর্তী সিনেমা নতুন সিনেমা ‘তুফান’র প্রথম গান ‘লাগে উরাধুরা’।

মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ’র ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পায়। গানটি প্রকাশের সঙ্গে সঙ্গে শাকিব ভক্তরা এটি লুফে নিয়েছেন। অনেকেই সোশ্যাল মিডিয়ায় এটি শেয়ার করছেন। সঙ্গে লিখছেন নানা ধরনের ইতিবাচক মন্তব্য। একদিনের মধ্যেই গানটির ভিউ ছাড়িয়েছে ১১ লাখ ৫ হাজারেরও বেশি। সব মিলিয়ে বলা যায়, ‘লাগে উড়াধুরা’য় মজেছেন শাকিব ভক্ত-অনুরাগীরা।

ভিডিওতে আলো-ঝলমলে ড্যান্সফ্লোরে নায়িকা মিমি চক্রবর্তীর সঙ্গে জমিয়ে নেচেছেন কিং খান। গানের শেষভাগে ড্যান্সফ্লোরে দেখা মেলে প্রীতম হাসানের। সবশেষ চমক হিসেবে এক ঝলক দেখা মেলে নির্মাতা রায়হান রাফীর।

কিছুদিন আগে, প্রকাশ হয় ‘লাগে উড়াধুরা’র টিজার। আর গতকাল প্রকাশ্যে এসেছে সম্পূর্ণ গানটি। একজন গ্যাংস্টারের গল্প নিয়ে ‘তুফান’র গল্প সাজানো হয়েছে। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা ও কলকাতার মিমি চক্রবর্তী। এছাড়াও আছেন চঞ্চল চৌধুরী, মিশা সওদাগরের মতো দাপুটে অভিনেতা। সিনেমাটি নির্মাণ করছেন রায়হান রাফী।

উল্লেখ্য, ‘লাগে উরাধুরা’ গানটির মূল কোরাসের সুর নেওয়া হয়েছে রাজ্জাক দেওয়ানের ‘মরার কোকিল’ গান থেকে। ওই সুরের ওপর নতুন লিরিক সংযোজন করা হয়েছে, যেটা লিখেছেন রাসেল মাহমুদ ও শরীফ উদ্দিন। সুরের বিষয়ে প্রয়াত রাজ্জাক দেওয়ানের পুত্র কাজল দেওয়ানের কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। গানটিতে প্রীতমের সঙ্গে কণ্ঠ দিয়েছেন অন্তরা রায়।

সর্বশেষ পাওয়া সংবাদ