বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
মেঘনা ব্যাংকের কোম্পানীগঞ্জ উপশাখার উদ্বোধন টেকনাফে ইসলামী ব্যাংকের গ্রাহক সচেতনতা ও আর্থিক সাক্ষরতা কর্মসূচি ডাচ্-বাংলা ব্যাংক এবং প্রগতি ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি স্বাক্ষর বিজিবি-বিএসএফের উচ্চ পর্যায়ে সীমান্ত বৈঠক অনুষ্ঠিত পদ্মা ব্যারেজ, দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ৭ নভেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ৬ ঘণ্টা টোল ফ্রি ৪ দিন গ্যাস থাকবে না এমন খবর গুজব, বিভ্রান্ত না হওয়ার আহ্বান পেট্রোবাংলার তাহসিফ সাউরির বন্ধু দীপ ফের ৩ দিনের রিমান্ডে স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি
advertisement
বিনোদন

প্রধানমন্ত্রীর সহায়তা চান অসুস্থ রিংকু

বিনোদন ডেস্ক : দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ ক্লোজআপ ওয়ান খ্যাত সংগীতশিল্পী রিংকু। চারবার স্ট্রোকে হারিয়েছেন গান গাওয়ার ক্ষমতা। ২০২০ সাল থেকে তাঁর শরীরের বাঁ পাশ অবশ হয়ে গেছে। সুস্থ হতে ব্যয়বহুল চিকিৎসা প্রয়োজন। যার জন্য প্রধানমন্ত্রীর সাহায্য চান এ গায়ক।

এর মধ্যেই নতুন গান প্রকাশের খবর দিলেন এই সংগীতশিল্পী। গানের শিরোনাম ‘জোছনা বিলাস’। বছর চারেক আগে এটিতে কণ্ঠ দিয়েছিলেন রিংকু। শনিবার (২৫ মে) সেটির প্রকাশনা অনুষ্ঠানে এসে প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানালেন এই গায়ক।

সংবাদ সম্মেলনে জানানো হয়, রিংকু আবার গানে ফিরতে চান। সে জন্য বিপুল পরিমাণে অর্থ দরকার। তবে সেই অর্থের সামর্থ্য নেই এই গায়কের। নতুন করে গানে ফিরতে ও সুস্থতার জন্য প্রধানমন্ত্রীর সহায়তা চেয়েছেন রিংকু। এদিকে নতুন গানটির কথা লিখেছেন ও সুর করেছেন এ আর রাজ।

রিংকু বলেন, ‘আমার নারী ঘরানার এ গানটি একটি শ্রেষ্ঠ গান হবে আশা করি। অনেকদিন পর আবার গানে ফিরতে পেরে আমি অনেক উচ্ছ্বসিত। নতুন নতুন গান দিয়ে আমি সব সময় আপনাদের মাঝে থাকতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে আবার গানের ভুবনে ফিরতে পারি।’

‘জোছনা বিলাস’র সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন গীতিকার ও সংগীত পরিচালক মিল্টন খন্দকার, সংগীতশিল্পী প্লাবন কোরেশী, এফ এ সুমনসহ অনেকে।

আরও পড়ুন:

‘জংলি’ সিনেমায় প্রিন্স মাহমুদের ৪ গান

শিল্পী সমিতির সদস্য থাকতে চান না ওমর সানি

▐ সর্বশেষ পাওয়া সংবাদ