শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
বিনোদন

ফাইনাল দেখতে চেন্নাইয়ে উড়াল দিলেন শাহরুখ

স্পোর্টস ডেস্ক : হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। আহমেদাবাদে আইপিএলের প্লে-অফের ম্যাচ দেখতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন শাহরুখ। সেখান থেকেই নেওয়া হয় হাসপাতালে।

হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরে সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন বলিউড বাদশাহ। ভক্তদের জন্য সুখবর, দলের ফাইনাল ম্যাচ দেখতে স্টেডিয়ামে হাজির থাকবেন তিনি। রোববার (২৬ মে) দুপুরে চেন্নাই রওনা হয়েছেন শাহরুখ। আজ আইপিএল ফাইনালে চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হতে চলেছে শাহরুখের দল কলকাতা। তৃতীয় শিরোপা ঘরে আনার জন্য পুরো পরিবারকে সঙ্গে নিয়ে স্টেডিয়ামের উদ্দেশে উড়াল দিয়েছেন কিং খান।

রোববার মুম্বাইয়ের কালিনা বিমানবন্দর থেকে চেন্নাইয়ের বিমানে চড়েন তারা। বিমানবন্দরে ঢোকার সময় শাহরুখ একটি প্রিন্টেড হুডি পরেছিলেন এবং মাথা ঢেকে রেখেছিলেন। সুবিশাল ছাতার নীচ দিয়ে হুডিতে হেঁটে যেতে দেখা গেছে কিং খানকে।

এর আগে গত বুধবার আহমেদাবাদের কেডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল শাহরুখ খানকে। এরপর বৃহস্পতিবার মুম্বাইয়ে ফিরেন তারকা। ডিহাইড্রেশন ও হিট স্ট্রোকের কারণেই হাসপাতালে ভর্তি হন তিনি। শাহরুখকে সর্বশেষ রাজকুমার হিরানির ‘ডাঙ্কি’ ছবিতে দেখা গিয়েছে। আপতত শুটিং থেকে দূরে রয়েছেন সুপারস্টার। শোনা যাচ্ছে, আগামী জুন-জুলাইতে ‘কিং’-এর শুটিং শুরু করবেন অভিনেতা।

সর্বশেষ পাওয়া সংবাদ