শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
বিনোদন

শখের গয়না বিক্রি করে নির্বাচন করেছি: নিপুণ

বিনোদন ডেস্ক : গত ১৯ এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। যেখানে জয় লাভ করে মিশা-ডিপজল পরিষদ। কিন্তু এই ফলাফল বাতিল চেয়ে এখন আদালতের দ্বারস্ত হয়েছেন নিপুণ। নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে এই ঘটনা তদন্তে কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে রিটে। পাশাপাশি নির্বাচনের ফল বাতিল চেয়ে নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণার নির্দেশনাও চাওয়া হয়েছে।

এর প্রতিবাদে গত ২২ মে এফডিসিতে ব্যানার নিয়ে মিছিল করেছেন শিল্পী সমিতির কয়েকজন সদস্য। তাঁরা প্রশ্ন তুলেছেন, নিপুণ এত টাকা কোথায় পান?

সেই প্রশ্নের উত্তর আমেরিকা থেকে দিলেন অভিনেত্রী। নিপুণ গণমাধ্যমকে বলেন, ‘নির্বাচনের আগে ঢাকার তাঁতিবাজারের মুকুট জুয়েলার্সে ১৩ লাখ টাকার গয়না বিক্রি করেছি। গয়নাগুলো ছিল আমার খুব শখের। এফডিসিকে কতটা ভালোবাসি এবার ভাবুন! একজন মেয়ে প্রয়োজনে তাঁর অন্যান্য প্রিয় জিনিস বিক্রি করে; কিন্তু সহজে গয়না হাত ছাড়া করে না।

নিপুণ বলেন, নির্বাচনে প্রতিদিন আমার কর্মীরা প্রচার-প্রচারণায় খেটেছেন, কাজ করেছেন, পোস্টার-ব্যানার করতে হয়েছে বলেই এ খরচটা করতে হয়েছে। আমি কাউকে একটা টাকাও দিইনি ভোট কেনার জন্য।

হুঁশিয়ারি উচ্চারণ করে এ অভিনেত্রী বলেন, দেশে ফেরার পর আরও অনেক প্রমাণ দেব। শুধু অপেক্ষায় আছি জুনের মাঝামাঝি পর্যন্ত। তখন দেশে ফিরে থলের বিড়াল বের করে দেব।

আরও পড়ুন:

১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মিষ্টি জান্নাতকে আইনি নোটিশ

মাহিকে দুটি গাড়ি ও ফ্ল্যাট দিয়েছিলাম: আজিজ

মিশা-ডিপজল দুজনই মূর্খ: নিপুণ

সর্বশেষ পাওয়া সংবাদ