বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
মেঘনা ব্যাংকের কোম্পানীগঞ্জ উপশাখার উদ্বোধন টেকনাফে ইসলামী ব্যাংকের গ্রাহক সচেতনতা ও আর্থিক সাক্ষরতা কর্মসূচি ডাচ্-বাংলা ব্যাংক এবং প্রগতি ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি স্বাক্ষর বিজিবি-বিএসএফের উচ্চ পর্যায়ে সীমান্ত বৈঠক অনুষ্ঠিত পদ্মা ব্যারেজ, দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ৭ নভেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ৬ ঘণ্টা টোল ফ্রি ৪ দিন গ্যাস থাকবে না এমন খবর গুজব, বিভ্রান্ত না হওয়ার আহ্বান পেট্রোবাংলার তাহসিফ সাউরির বন্ধু দীপ ফের ৩ দিনের রিমান্ডে স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি
advertisement
বিনোদন

ফের একসঙ্গে পর্দায় ফিরছেন তাহসান-মিথিলা

বিনোদন ডেস্ক : ছোটপর্দায় জনপ্রিয় জুটি ছিলেন তাহসান রহমান খান ও রাফিয়াত রাশিদ মিথিলা। ব্যক্তিগত জীবনেও বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিন্তু সেই দাম্পত্যেও চিড় ধরে। বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তাঁরা। ২০১৭ সালে বিবাহ বিচ্ছেদের পর আর তাঁদের একসঙ্গে দেখা যায়নি। বর্তমানে তাঁরা দুই মেরুর বাসিন্দা। তবে তাঁদের মেয়ের কারণে দুজনের বন্ধুত্ব ও পারস্পরিক শ্রদ্ধাবোধ অটুট আছে। ফের বিয়েও করেছেন মিথিলা। তিনি এখন সৃজিত মুখোপাধ্যায়ের ঘরণী। কিন্তু এখান থেকেই বড় সিদ্ধান্ত নিলেন মিথিলা।

সালমানের সঙ্গে বিচ্ছেদের পর আর কোনওদিন একসঙ্গে কাজ করেননি ঐশ্বর্য, প্রসেনজিতের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর আর কোনওদিনই এক ছবিতে অভিনয় করেননি দেবশ্রী। বলিউড থেকে টলিউড, এরকম উদাহরণে ভর্তি সিনে দুনিয়া। তবে বিচ্ছেদকে অবজ্ঞা করে ফের একসঙ্গে কাজ করার উদাহরণও প্রচুর, এই যেমন রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোন বা সালমান-ক্যাটরিনা। অনেকই কর্মক্ষেত্রের সঙ্গে গুলিয়ে ফেলেননি ব্যক্তিগত জীবনকে। সেই তালিকায় নতুন নাম তাহসান ও মিথিলা।

তবে সাধারণ দাম্পত্য সম্পর্কে বিচ্ছেদ হয়ে গেলে এর আগে বাংলাদেশের শিল্পীদের একসঙ্গে অভিনয় করতে দেখা যায়নি। নাটকের জনপ্রিয় জুটি তাহসান মিথিলার ক্ষেত্রেও দর্শকরা তা-ই ভেবেছিল। কিন্তু সেই মিথকে মিথ্যে প্রমাণ করে ফের একসঙ্গে ফিরছেন তাঁরা। এবার তাঁরা দুজন আবার এক হচ্ছেন। বাস্তব জীবনে না হলেও পর্দায় একসঙ্গে দেখা যাবে জনপ্রিয় এই জুটিকে।

‘বাজি’ শিরোনামে সাত পর্বের ওয়েব সিরিজে অভিনয় করছেন দুজনে। আরিফুর রহমানের পরিচালনায় ‘বাজি’তে তাহসান অভিনয় করছেন ক্রিকেটারের চরিত্রে। আর মিথিলাকে দেখা যাবে সাংবাদিকের চরিত্রে। সিরিজটি বাংলাদেশের একটি ওটিটি প্লাটফর্মের জন্য নির্মাণ করা হচ্ছে বলে জানা গেছে। চলতি বছরেই এটি মুক্তি পাবে।

এই প্রসঙ্গে সংবাদমাধ্যমে তাহসান খান বলেন, ‘অভিনয় নিয়ে পড়াশোনা করতে কয়েক বছর বিরতি নিয়েছিলাম। ইচ্ছা ছিল ওটিটিতে কাজ করার। প্রায় আড়াই বছর পর আবার অভিনয় করেছি একটি ওয়েব সিরিজে। প্রথমবার কোনও ওয়েব সিরিজে অভিনয় করলাম।’

আরও পড়ুন:

মাহিকে দুটি গাড়ি ও ফ্ল্যাট দিয়েছিলাম: আজিজ

সিনেমায় অভিনয় করতে টাকা নেন না শাহরুখ খান

সিনিয়র না হলে জয়কে ধরে থাপড়াতাম: মিষ্টি জান্নাত

▐ সর্বশেষ পাওয়া সংবাদ