বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
মেঘনা ব্যাংকের কোম্পানীগঞ্জ উপশাখার উদ্বোধন টেকনাফে ইসলামী ব্যাংকের গ্রাহক সচেতনতা ও আর্থিক সাক্ষরতা কর্মসূচি ডাচ্-বাংলা ব্যাংক এবং প্রগতি ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি স্বাক্ষর বিজিবি-বিএসএফের উচ্চ পর্যায়ে সীমান্ত বৈঠক অনুষ্ঠিত পদ্মা ব্যারেজ, দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ৭ নভেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ৬ ঘণ্টা টোল ফ্রি ৪ দিন গ্যাস থাকবে না এমন খবর গুজব, বিভ্রান্ত না হওয়ার আহ্বান পেট্রোবাংলার তাহসিফ সাউরির বন্ধু দীপ ফের ৩ দিনের রিমান্ডে স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি
advertisement
বিনোদন

বাংলাদেশের সিনেমা হলেও দেখা যাবে ‘পুষ্পা ২’

বিনোদন ডেস্ক : ২০২১ সালের বক্স অফিস মাতিয়েছিল তেলেগু সুপারস্টার আল্লু অর্জুন অভিনীত সিনেমা `পুষ্পা: দ্য রাইজ’। এরপর থেকেই সিনেমাটির দ্বিতীয় কিস্তি ‘পুষ্পা টু: দ্য রুল’ মুক্তির অপেক্ষায় ছিল দর্শক। চলতি বছরের ১৫ আগস্ট প্রেক্ষাগৃহে আসছে সিনেমাটি। বাংলাদেশেও পুষ্পার ভক্ত কম নয়। তাদের জন্য সুখবর। গতবছর বাংলাদেশের দর্শক অনলাইনে বিভিন্ন মাধ্যমে পুষ্পা দেখলেও এবার দেশের প্রেক্ষাগৃহে দেখা যাবে ‘পুষ্পা টু: দ্য রুল’। সিনেমাটি দেশে আনছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট।

নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার অনন্য মামুন এরই মধ্যে ‘পুষ্পা ২-দ্য রুল’র ভারতীয় পরিবেশকের সঙ্গে আলোচনাও সেরেছেন। তবে বাংলায় নয়, হিন্দিতেই সিনেমাটি মুক্তি দেবেন বাংলাদেশে। কারণ বিদেশি সিনেমা আমদানি নীতিমালায় রয়েছে যে, কোনো সিনেমার বাংলা ডাবিং বাংলাদেশে মুক্তি দেওয়া যাবে না।

অনন্য মামুন বললেন, পুষ্পা বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে। তবে দর্শককে বলে চাই যে সিনেমাটি বাংলায় নয় হিন্দিতেই দেখতে হবে। কারণ, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই পুষ্পা টু ভারতে বাংলায় মুক্তি পেলেও এখানে আমরা হিন্দি ভার্সনই মুক্তি দেব। আমি জানি যে বর্তমান সময়ে প্যান ইন্ডিয়ান অনেক সিনেমা বাংলায় ডাবিং করা হচ্ছে। কিন্তু আমরা কখনোই হিন্দি ছাড়া বাংলা ডাবিংয়ে মুক্তি দেবে না।

‘পুষ্পা টু’ সিনেমায় জুটিবদ্ধ হয়ে পর্দায় হাজির হবেন আল্লু অর্জুন-রাশমিকা মান্দানা। প্রথমটির চেয়ে দ্বিতীয় সিনেমাটি আরো বেশি চমকপ্রদ হবে বলে আশ্বাস দিয়েছেন নির্মাতারা। সেই সঙ্গে সিনেমাটির বাজেটও থাকছে প্রথম কিস্তির তুলনায় দ্বিগুণ। তামিল, তেলেগু, মালয়ালাম, কন্নড়, হিন্দি ছাড়াও বাংলা ভাষায় মুক্তি পাবে ‘পুষ্পা টু’।

আরও পড়ুন:

সিনেমায় অভিনয় করতে টাকা নেন না শাহরুখ খান

ডিপজলকে শিল্পী সমিতির পদে দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা

ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় নিয়ে মুখ খুললেন তামান্না

▐ সর্বশেষ পাওয়া সংবাদ