বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
মেঘনা ব্যাংকের কোম্পানীগঞ্জ উপশাখার উদ্বোধন টেকনাফে ইসলামী ব্যাংকের গ্রাহক সচেতনতা ও আর্থিক সাক্ষরতা কর্মসূচি ডাচ্-বাংলা ব্যাংক এবং প্রগতি ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি স্বাক্ষর বিজিবি-বিএসএফের উচ্চ পর্যায়ে সীমান্ত বৈঠক অনুষ্ঠিত পদ্মা ব্যারেজ, দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ৭ নভেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ৬ ঘণ্টা টোল ফ্রি ৪ দিন গ্যাস থাকবে না এমন খবর গুজব, বিভ্রান্ত না হওয়ার আহ্বান পেট্রোবাংলার তাহসিফ সাউরির বন্ধু দীপ ফের ৩ দিনের রিমান্ডে স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি
advertisement
বিনোদন

মা হলেন ইয়ামি গৌতম

বিনোদন ডেস্ক : মা হয়েছেন বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম। ইয়ামি ও পরিচালক আদিত্য ধর দম্পতির এটি প্রথম সন্তান। গত ১০ মে মুম্বাইয়ের সুরিয়া হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন ৩৫ বছর বয়সি এই অভিনেত্রী।

সোমবার (২০ মে) আদিত্য ধর ইনস্টাগ্রাম পোস্টে পুত্র সন্তান আগমনের খবরটি জানান। এ তারকা দম্পতি পুত্রের নাম রেখেছেন বেদাবিদ।পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এই পরিচালক।

image-35

‘উড়ি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ সিনেমা পরিচালনা করেন আদিত্য ধর। এ সিনেমার সেটে ইয়ামি ও আদিত্য ধরের প্রেমের সম্পর্কের শুরু। তবে বিয়ের আগে একসঙ্গে জনসম্মুখে হাজির হননি তারা। ২০২১ সালের ৪ জুন গোপনে বিয়ে করেন এই দম্পতি।

২০১০ সালে বলিউড চলচ্চিত্রে পা রাখেন ইয়ামি গৌতম। এরপর বেশ কিছু আলোচিত সিনেমা উপহার দেন। উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো ‘বাদলাপুর’, ‘কাবিল’, ‘সরকার থি’, প্রভৃতি।

আরও পড়ুন:

ডিপজলকে শিল্পী সমিতির পদে দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা

মিশা-ডিপজল দুজনই মূর্খ: নিপুণ

ফারিণের সঙ্গে নতুন গান করবেন তাহসান 

▐ সর্বশেষ পাওয়া সংবাদ