বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
মেঘনা ব্যাংকের কোম্পানীগঞ্জ উপশাখার উদ্বোধন টেকনাফে ইসলামী ব্যাংকের গ্রাহক সচেতনতা ও আর্থিক সাক্ষরতা কর্মসূচি ডাচ্-বাংলা ব্যাংক এবং প্রগতি ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি স্বাক্ষর বিজিবি-বিএসএফের উচ্চ পর্যায়ে সীমান্ত বৈঠক অনুষ্ঠিত পদ্মা ব্যারেজ, দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ৭ নভেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ৬ ঘণ্টা টোল ফ্রি ৪ দিন গ্যাস থাকবে না এমন খবর গুজব, বিভ্রান্ত না হওয়ার আহ্বান পেট্রোবাংলার তাহসিফ সাউরির বন্ধু দীপ ফের ৩ দিনের রিমান্ডে স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি
advertisement
বিনোদন

ক্যানসারে আক্রান্ত রাখি সাওয়ান্ত!

বিনোদন ডেস্ক : বিভিন্ন সময় বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে ভাইরাল হন রাখি সাওয়ান্ত। কখনও উল্টাপাল্টা কথা বলে কখনও বিতর্কিত কাজ করে সামাজিক মাধ্যমে নজরে আসেন তিনি। তবে এবারের চিত্র ভিন্ন। অসুস্থতার খবর দিয়ে আলোচনায় এসেছেন তিনি। জানা গেছে, পেটে টিউমার হয়েছে রাখির।

ভাইরাল হওয়া ছবিতে দেখা গেছে, রাখি হাসপাতালের বিছানায় শুয়ে আছেন। এক আঙুলে অক্সিমিটার এবং অন্য হাতে স্যালাইনের নল লাগানো। বুকে ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হলেও চিকিৎসকরা মনে করছেন ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি।

এদিকে রাখিকে নিয়ে তার প্রাক্তন স্বামী রিতেশ ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন রাখি। ওর জরায়ুতে টিউমারের খোঁজ মিলেছে। পেটে ব্যথা হচ্ছিল। চিকিৎসকেরা ক্যানসারের আশঙ্কা করছেন। পরীক্ষা হচ্ছে। চিকিৎসকেরা হয়তো অস্ত্রোপচার করবেন। তবে তার আগে তারা দেখে নিতে চান, ক্যানসারই হয়েছে কি না।’

তিনি আরও বলেন, ‘এটা কোনও মজার বিষয় নয়। রাখির ভাবমূর্তিটাই এমন যে, সবাই ভাবে ও মজা করছে। ওর অবস্থা এ বার সত্যিই সঙ্কটজনক। ওর অবস্থা হয়েছে, ‘রাখাল ছেলে’র গল্পের মতো। ও এখন সত্যিই অসুস্থ। কিন্তু কিছু মানুষ সেটা বিশ্বাস করতে চাইছেন না। তারা ভাবছেন, ও আবার কোনও বিতর্ক তৈরি করতে চাইছে। যারা সত্যিই রাখিকে জানেন, তারা ওর সুস্থতার জন্য প্রার্থনা করবেন, আশা রাখি।’

▐ সর্বশেষ পাওয়া সংবাদ