বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
মেঘনা ব্যাংকের কোম্পানীগঞ্জ উপশাখার উদ্বোধন টেকনাফে ইসলামী ব্যাংকের গ্রাহক সচেতনতা ও আর্থিক সাক্ষরতা কর্মসূচি ডাচ্-বাংলা ব্যাংক এবং প্রগতি ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি স্বাক্ষর বিজিবি-বিএসএফের উচ্চ পর্যায়ে সীমান্ত বৈঠক অনুষ্ঠিত পদ্মা ব্যারেজ, দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ৭ নভেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ৬ ঘণ্টা টোল ফ্রি ৪ দিন গ্যাস থাকবে না এমন খবর গুজব, বিভ্রান্ত না হওয়ার আহ্বান পেট্রোবাংলার তাহসিফ সাউরির বন্ধু দীপ ফের ৩ দিনের রিমান্ডে স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি
advertisement
বিনোদন

তামান্নার গোপন অভ্যাসের কথা ফাঁস

বিনোদন ডেস্ক : জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়াকে নিয়ে ভক্তদের মাঝে উত্তেজনা থাকে সবসময়। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে লাভ-লাইফ কোনটাই বাদ যায় না। সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট শেয়ার করে নিজের এমন এক গোপন তথ্য ফাঁস করলেন যা শুনলে চমকে যাবেন। পোস্টে তামান্না লিখেছেন, ‘আমার একটা খারাপ অভ্যাস আছে, আমি সবাইকে বলি যে আমি সব সময় যেকোনও কিছুর জন্য প্রস্তুত, কিন্তু বাস্তবে আমি রাত ৮টার পর কোথাও যেতে চাই না বা কিছু করতেও চাই না। এমনকি কিছু করতেও ভাল লাগে না।’

তামান্না আরও বলেন, ‘যদি আমি কারোর সঙ্গে দেখা করি, সেখানে খাবার এবং পার্কিংয়ের ব্যবস্থা থাকা উচিত, তবে এটা পুরোটাই আমার মেজাজ এবং ক্লান্তির উপর নির্ভর করে।’ ব্যক্তি জীবনে তামান্না সম্পর্ক জড়িয়েছে বলিউডের উঠতি তারকা বিজয় ভার্মার সঙ্গে। গত বছর তাদের প্রথম ডেটিংয়ের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। ভাইরাল হওয়া এক ভিডিওতে একে অপরকে চুম্বন করার পরই তাদের নিয়ে নেট দুনিয়াঢ চর্চা শুরু হয়েছিল। অবশেষে তা স্বীকার করে নিয়েছিলেন তারা।

বিজয়-তমান্নার প্রেমের চর্চা দিনদিন বেড়েই চলেছে৷ প্রেমের খবর স্বীকার করে নেয়ার পর থেকেই আরও বেশি করে শিরোনামে রয়েছেন তারকা জুটি৷ বিজয়-তমান্নার সম্পর্ক এখন টক অফ দ্য টাউন ৷ ওয়ার্ক ফ্রন্টের কথা বলতে গেলে, সম্প্রতি ‘আরনমানই ৪’ ছবিতে তামান্না ভাটিয়াকে দেখা যাবে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ