শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
বিনোদন

সেন্সর বোর্ডের নতুন কমিটি গঠন

বিনোদন ডেস্ক : বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের নতুন কমিটি গঠন করেছে সরকার। আগামী এক বছরের জন্য ১৫ সদস্যের এই সেন্সর বোর্ডের নতুন কমিটি গঠিত হয়েছে।

রোববার (১২ মে) তথ্য মন্ত্রণালয়ের উপসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরকৃত তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে এ তথ্য জানায়।

রাষ্ট্রপতির আদেশক্রমে সেন্সর বোর্ড গঠনের প্রজ্ঞাপনে বলা হয়েছে, তথ্য মন্ত্রণালয়ের সচিবকে চেয়ারম্যান এবং সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যানকে সদস্য সচিব করে যাত্রা করল নতুন কমিটি।

সেন্সর বোর্ডের নতুন কটিমিটিতে সদস্য হিসেবে অভিনয়শিল্পীদের মধ্যে রয়েছেন- অভিনেত্রী অরুণা বিশ্বাস, সুজাতা আজিম, রোকেয়া প্রাচী, পূর্ণিমা ও আজিজুল হাকিম। এছাড়াও রয়েছেন প্রযোজক খসরু, পরিচালক জাহাঙ্গীর আলম।

নতুন কমিটিতে আরও রয়েছেন বিএফডিসির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন, পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াৎ। এছাড়াও বোর্ডের সদস্য হিসেবে আছেন আইন ও বিচার বিভাগের সচিব, প্রধানমন্ত্রীর প্রেস সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন ও চলচ্চিত্র) এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের একজন প্রতিনিধি।

আরও পড়ুন:

প্রযোজক রূহানের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাকিবের ‘তুফান’ তাণ্ডব, ভীত নন চঞ্চল চৌধুরী!

আমি তো রাজনীতি শিখে আসিনি, ফলে ইন্ডাস্ট্রিতে টিকতে পারিনি: সম্রাট

সর্বশেষ পাওয়া সংবাদ