শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ময়মনসিংহে ডিবি-ডিজিএফআই পরিচয়ে অপহরণ, গ্রেপ্তার ৫ তারাকান্দায় ৩৪০ বস্তা ইউরিয়া সার জব্দ, ৩ জনের বিরুদ্ধে  মামলা বেনাপোল সীমান্তে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার - ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের দেশের বাজারে বাড়লো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ
advertisement
বিনোদন

মা দিবসে ‘সুখবর’ দিলেন ফারিয়া শাহরিন

বিনোদন ডেস্ক: গত বছরের জুলাইয়ের বিয়ের খবর জানিয়েছিলেন লাক্স তারকা ফারিয়া শাহরিন। এবার মা দিবসে দিলেন নতুন সুখবর। ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে অন্তরা খ্যাত এই অভিনেত্রী মাতৃত্বের অনুভূতি পেতে চলেছেন। রোববার (১২ মে) ফারিয়া তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘বিসমিল্লাহ। হ্যাপি মাদারস ডে টু মি’। প্রিয় তারকার কাছ থেকে এমন খবর পেয়ে বিনোদন অঙ্গনে তার বন্ধু-শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।

ফারিয়া শাহরিন বলেন, মা হওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করে বোঝানো যাবে না। স্বপ্ন সত্যি হলো। সবার কাছে দোয়া চাই। তিনি আরও বলেন, ফেসবুকে কোনো পোস্ট দেওয়ার পর মানুষের বদ নজরকে ভয় পাই। কিন্তু মা হওয়ার মতো খুশির খবর শেয়ার না করে পারলাম না। নতুন সন্তান আসার বিষয়টি জানার পর অভিনেত্রী ফারিয়া সিদ্ধান্ত নিয়েছেন আপাতত শুটিং থেকে দূরে থাকবেন। মাতৃত্বকালীন সময়টা নিজের জন্য দেবেন। ২০২১ সালের ফেব্রুয়ারিতে মাহফুজ রায়ানের সঙ্গে বাগদান হয় ফারিয়া শাহরিনের। পরে পারিবারিকভাবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় ২০২৩ সালে।

সর্বশেষ পাওয়া সংবাদ