শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ময়মনসিংহে ডিবি-ডিজিএফআই পরিচয়ে অপহরণ, গ্রেপ্তার ৫ তারাকান্দায় ৩৪০ বস্তা ইউরিয়া সার জব্দ, ৩ জনের বিরুদ্ধে  মামলা বেনাপোল সীমান্তে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার - ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের দেশের বাজারে বাড়লো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ
advertisement
বিনোদন

সালমানের নায়িকা রাশ্মিকা!

বিনোদন ডেস্ক: গত বছর মুক্তি পেয়েছিল কিসি কা ভাই, কিসি কি জান। বক্স অফিসে সেই ছবি মুখ থুবড়ে পড়ে। ২০২৪ সালে আর কোনও ছবিই মুক্তি পাবে না। ইতোমধ্যেই শোনা যাচ্ছে বেশ কয়েকটি ছবির কাজ রয়েছে সালমানের হাতে। এরই মধ্যে একটি উল্লেখযোগ্য ছবি ‘সিকান্দার’। গত বৃহস্পতিবার একটি বড়সড় ঘোষণা করা হয় প্রযোজনা সংস্থার তরফে।

২০২৫ সালের ঈদে ‘সিকান্দার’ নিয়ে হাজির হচ্ছেন বলিউড ভাইজান সালমান খান। এই সিনেমায় প্রথমবার তাঁর বিপরীতে কাজ করবেন দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়িকা রাশ্মিকা মান্দানা। বৃহস্পতিবার (৯ মে) সকালে সিকান্দার সিনেমার নায়িকা হিসেবে রাশ্মিকার নাম ঘোষণা করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন তারা।

পোস্টটি শেয়ার করে রাশ্মিকা লিখেছেন, ‘অনেক দিন ধরেই পরবর্তী কাজের কথা অনেকই জানতে চেয়েছেন এবং এখানেই চমক!! সিনেমাটির অংশ হতে পেরে আমি সত্যিই কৃতজ্ঞ এবং সম্মানিত বোধ করছি। ’প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা সালমানের দীর্ঘদিনের বন্ধু। এই প্রযোজকের ‘জুড়ওয়া’, ‘হার দিল জো পেয়ার করেগা’, ‘মুঝসে শাদি করোগি’, ‘জানেমান’ ও ‘কিক’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন সালমান। কিক মুক্তির প্রায় এক দশক পর আবার এক হলেন এই অভিনেতা-প্রযোজক জুটি।

অন্যদিকে ‘গুডবাই’ সিনেমা দিয়ে বলিউডে পা রেখেছিলেন রাশ্মিকা। এরপর তাকে দেখা গেছে ‘মিশন মজনু’-তে। তবে সর্বশেষ ‘অ্যানিমেল’ সিনেমা সব রেকর্ড ভেঙে দিয়েছে। বলিউডেও তাঁকে জনপ্রিয়তা এনে দিয়েছে। ২০২৫ সালের ঈদে মুক্তি পাবে সিকান্দার। এই সিনেমা হতে যাচ্ছে সাজিদ নাদিয়াদওয়ালার প্রতিষ্ঠানের সবচেয়ে বড় বাজেটের সিনেমা। শুধু তা-ই নয়, বলিউডের অন্যতম বড় বাজেটের সিনেমার তালিকায় থাকবে এটি।

আরও পড়ুন:

এবার মেয়ের মা হলেন পরীমনি

বিয়ে করছেন সোনাক্ষী! 

আমি তো রাজনীতি শিখে আসিনি, ফলে ইন্ডাস্ট্রিতে টিকতে পারিনি: সম্রাট

সর্বশেষ পাওয়া সংবাদ