শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ময়মনসিংহে ডিবি-ডিজিএফআই পরিচয়ে অপহরণ, গ্রেপ্তার ৫ তারাকান্দায় ৩৪০ বস্তা ইউরিয়া সার জব্দ, ৩ জনের বিরুদ্ধে  মামলা বেনাপোল সীমান্তে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার - ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের দেশের বাজারে বাড়লো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ
advertisement
বিনোদন

এবার মেয়ের মা হলেন পরীমনি

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের লাস্যময়ী অভিনেত্রী পরীমনি। ভালোবেসে বিয়ে করেন অভিনেতা শরিফুল রাজকে। ২০২২ সালের ১০ আগস্ট পুত্রসন্তান শাহীম মুহাম্মদ রাজ্য আসে চিত্রনায়িকা পরীমনির কোলজুড়ে। এবার জানালেন কন্যাসন্তানের মা হয়েছেন তিনি। নিয়েছেন দত্তক। মেয়ের নাম সাফিরা সুলতানা প্রিয়ম।

এই খবর জানিয়েছেন কলকাতার আননন্দবাজার পত্রিকায়। তিনি বলেন, ‘ছেলের পরে মেয়ে! কী যে আনন্দ! পৃথিবীতে আসার ছ’দিন হল ওর। আমার ঘরে ছেলের পাশে আলো হয়ে আছে।’

দত্তক নেওয়া প্রসঙ্গে এই নায়িকা বলেন, ‘আমি ওকে দত্তক নিয়েছি। নিয়ম মেনে সই করার সময় মনে হল আল্লাহ আবার আমার জন্য কিছু করলেন। জীবনে কোনও দিন কিছু নিয়ম অনুযায়ী বা পরিকল্পনা করে করিনি আমি। তাই আল্লাহ আমার জন্য যা যা চেয়েছেন তাই মাথা পেতে নিয়েছি। ও পরীর মতোই আমার কোলে চলে এল। কোলে যখন নিই, মনে হয় আমার নাভি কেটেই ও এসেছে। ওর ছবি এখন দিচ্ছি না। কেউ রাগ করবেন না! মা তো… আর কিছু দিন যাক।’

সন্তান নেওয়ার ভাবনা প্রসঙ্গে এই চিত্রনায়িকা বলেন, ‘আমি যা মন থেকে চাই তাই করি। কে কী বলল সে সব নিয়ে কোনও দিন ভাবিনি। কে বলেছে বাবা ছাড়া সন্তান মানুষ করা যায় না? কে বলেছে জন্ম দেওয়া বাবা-মা ছাড়া সন্তান মানুষ হয় না? এই সব নিয়ম সমাজের তৈরি। এই তো আর কয়েক দিনের মধ্যেই মাতৃ দিবস নিয়ে হইচই হবে। কিন্তু সেখানেও তো পিতৃতন্ত্রের আদলে তৈরি করা মেয়েদের জয়গান। কাজ আর সন্তানদের নিয়ে বাঁচব আমি। এখন রাতের দিকে সব শান্ত হয়ে আসার পরে এক দিকে ছেলে আর এক দিকে ঘুমন্ত মেয়ের মাঝে যখন চোখ খুলে দেখি তখন মনে হয় পরীমনির আকাশটা বড় হয়ে আসছে।’

উল্লেখ্য, ঢাকাই ছবির নায়িকা পরীমনি ‘গুণিন’ ছবির সেটে বিয়ে করেছিলেন অভিনেতা শরীফুল রাজকে। তাদের ঘরে আসে রাজ্য। বিচ্ছেদের পর এখন ব্যস্ত আছেন হইচইয়ের ‘রঙ্গিলা কিতাব’ সিরিজ নিয়ে। এছাড়া শিগগিরই তিনি শেষ করতে চান ‘প্রীতিলতা’ সিনেমার কাজ।

আরও পড়ুন:

প্রযোজক রূহানের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাকিবের ‘তুফান’ তাণ্ডব, ভীত নন চঞ্চল চৌধুরী!

আমি তো রাজনীতি শিখে আসিনি, ফলে ইন্ডাস্ট্রিতে টিকতে পারিনি: সম্রাট

সর্বশেষ পাওয়া সংবাদ